শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:৫২ পিএম, ২০২১-০১-২৩
'সম্মিলিত ব্যবসায়ী পরিষদ চট্টগ্রাম' আহ্বায়ক, চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম বলেছেন, সরকারের সফলতা ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় রেজাউল করিম চৌধুরীকে জয়যুক্ত করার কোনো বিকল্প নেই। শনিবার (২৩ জানুয়ারি) বিকেলে আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু সম্মেলন কক্ষে মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর সঙ্গে ব্যবসায়ীদের মতবিনিময় সভায় স্বাগত বক্তব্যে এসব কথা বলেন তিনি। সম্মিলিত ব্যবসায়ী পরিষদ চট্টগ্রাম এ সভার আয়োজন করে। মাহবুবুল আলম বলেন, আমরা জয় রেজাউলকে নয়, প্রধানমন্ত্রীকে উপহার দেব। আমি বিশ্বাস করি চট্টগ্রামের ব্যবসায়ীরা সোচ্চার, সচেতন। তারা প্রধানমন্ত্রী যাকে মেয়র পদে মনোনয়ন দিয়েছেন তাকে জয়ী করবেন। তিনি বলেন, চট্টগ্রাম দেশের প্রবেশদ্বার। ব্যবসা ও অর্থনীতির হৃদপিণ্ড চট্টগ্রাম। ছয় দফা জাতির পিতা ঘোষণা দিয়েছিলেন এ চট্টগ্রাম। প্রধানমন্ত্রী চট্টগ্রামের দায়িত্ব নিয়েছেন। তিনি কথা রেখেছেন। টানেল, বঙ্গবন্ধু শিল্পনগরসহ চট্টগ্রামে চারটি স্পেশাল ইকোনমিক জোন হচ্ছে চট্টগ্রামে। মাতারবাড়ীতে সমুদ্রবন্দরসহ এনার্জি হাব হচ্ছে। জলাবদ্ধতা নিরসনে মেগা প্রকল্পের কাজ চলছে। সব মেগা প্রকল্প বাস্তবায়ন হলে চট্টগ্রাম হবে দক্ষিণ এশিয়ার বাণিজ্যিক হাব। প্রধান অতিথি হিসেবে আছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে আছেন নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, চেম্বারের সাবেক সভাপতি এসএম আবুল কালাম। সঞ্চালনা করেন শেখ মোহাম্মদ তানভীর। অনুষ্ঠানে বিভিন্ন চেম্বার, বিজিএমইএ, বিকেএমইএসহ নগরের বিভিন্ন ব্যবসায়ী সংগঠন, মার্কেট সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিপুল সংখ্যক ব্যবসায়ী উপস্থিত আছেন।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited