শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০১:৫২ পিএম, ২০২২-০৬-০৮
সড়ক দুর্ঘটনা রোধে রোধে ভারী যানবাহনের গতি নিয়ন্ত্রণের দাবিতে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল চট্টগ্রামের উদ্যেগে সংবাদ সম্মেলনে ছাত্রলীগ – ছাত্রদলের প্রতিনিধি থাকলেও ছাত্র সমাজের কোন প্রতিনিধি নেই। নগর জাতীয় পাটির (একাংশের)সভাপতি সোলায়মান শেঠ এর কাছে প্রতিনিধি চাইলে তিনি জাতীয় মহিলা পার্টি চট্টগ্রাম মহানগর(একাংশের) সভাপতি সুলতানা রহমান নাম দেন। তরুন প্রজন্ম ও সুশীল সমাজের প্রতিনিধি নাই কেন জানতে চাইলে আয়োজকরা এড়িয়ে যান।
ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রিজোনাল কো-অডিনেটর ছদরুল ইসলাম (সুমন)এর কাছে অন্য দুইটি ছাত্র সংগঠনের প্রতিনিধি থাকলেও ছাত্র সমাজের প্রতিনিধি কেন নেই জানতে চাইলে,তিনি বলেন, নগর জাতীয় পাটির সভাপতি সোলায়মান শেঠএর কাছে আমরা প্রতিনিধি চাইলে তিনি জাতীয় মহিলা পার্টি চট্টগ্রাম মহানগর সভাপতি সুলতানা রহমান নাম দেন।এখানে আমার করার কিছু নেই।সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের রাজনৈতিক ফেলো চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক কাইয়ুমুর রশিদ বাবু । চট্টগ্রাম মহানগরের ৩৩নং ফিরিঙ্গীবাজার ও ৩১নং আলকরণ ওয়ার্ডের অধিবাসী হিসেবে এই এলাকার সড়ক নিরাপত্তার প্রতি কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক ইয়াসির আরাফাত বলেন,মহানগরীর বিকল্প প্রবেশপথ হওয়ায় এই সড়কে বিভিন্ন ধরণের ভারী যানবাহন চলাচল করে। ফলে বড় ট্রাক, কাভার্ড ভ্যান, লরি ইত্যাদি বেপরোয়া চলাচল ও অতিরিক্ত গতির কারণে এই এলাকায় ছোটখাটো দুর্ঘটনা প্রায় নিয়মিত আকার ধারণ করেছে। দুর্ঘটনার আতঙ্ককে সাথী করে এই এলাকার জনসাধারণ পথ চলতে বাধ্য হচ্ছে। করোনা মহামারী শুরুর আগে এই এলাকায় সড়ক দুর্ঘটনায় দু’জন পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। উল্লেখিত সড়কের এই অংশটুকু আবাসিক এলাকার মধ্যে দিয়ে অতিক্রম করেছে, যাতে প্রায দশ হাজার জনসাধারণের বসবাস। সড়ক সংলগ্ন এলাকায় তিনটি স্কুল, একাধিক মসজিদ, মন্দির, নিত্য পণ্যের বাজার এবং অসংখ্য ক্ষুদ্র ও পাইকারি আড়তের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। মহানগরীর অন্যতম জনবহুল ও বাণিজ্যিক এলাকার সংযোগ স্থলে হওয়ায় সারাদিন বিভিন্ন শ্রেণির পেশার মানুষের চলাচলের ব্যস্ত থাকে এই সড়কটি। স্থানীয় জনসাধারণ ও বিশেষ করে স্কুলের শিক্ষার্থী সহ অভিভাবকদের প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি নিয়ে এই পথে চলাচল করতে হচ্ছে। এছাড়া ভারী যানবাহন চলাচল ও সড়কের পাশে নিত্যপণ্যের বাজার থাকায় যানজট লেগেই থাকে। যা জনজীবনকে অতিষ্ট করে তুলেছে। এই জনদূর্ভোগ হতে পরিত্রাণ পেতে জনমত তৈরিতে, স্থানীয় নাগরিক হিসেবে আমরা গণস্বাক্ষর অভিযান পরিচালনা করি এবং প্রায় ৩০০ জনের স্বাক্ষর সংগ্রহ করা হয়।
সংবাদ সম্মেলনে ৩টি দাবি তুলে ধরেন, মেরিনার্স সড়ক সংযুক্ত কবি নজরুল ইসলাম সড়কের মুখে ও ফিরিঙ্গিবাজার মোড়ে ট্রাফিক পুলিশ নিয়োগ করা। সড়কের বিভিন্ন স্থানে গতিরোধ ট্রাফিক সাইন স্থাপন। ভারী যানবাহন মেরিনার্স সড়ক ও ফিরিঙ্গীবাজার সড়ক হয়ে কোতোয়ালী মূল সড়কে চলাচলের ব্যবস্থা করা।
এসময় আরও উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল চট্টগ্রামের সিনিয়র রিজোনাল ম্যানেজার ছদরুল আমিন, রিজোনাল কো-অডিনেটর ছদরুল ইসলাম মাস্টার ট্রেইনার জসিম উদ্দিন চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
রিপোর্টার : জোবায়ের হোসেন, চট্টগ্রাম : চট্টগ্রামে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন চট্ট...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম ওয়াসার প্রায় ২৪১ কোটি টাকা আটকে আছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। এর মধ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited