শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:১৯ পিএম, ২০২২-০৭-০৫
বাকলিয়া থানা পুলিশ চট্টগ্রাম নগরীর সৈয়দ শাহ রোডস্থ ওয়াপদা গেটের বিপরীতে মোরশেদ নামে এক ব্যক্তির ভাড়া বাসা থেকে দেশীয় ও চায়নিজ অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের চার সদস্যকে আটক করেছে বলে থানা সূত্রে জানা গেছে।
আটকরা হলেন- রাহাত্তারপুলের মো. মুছার ছেলে মো. মামুন (২৪), তাহের ভবনের বাসিন্দা মো. আলমগীরের ছেলে এমরান হোসেন বাবলু (২২), মাবুদ কলোনির মৃত আব্দুল বারেকের ছেলে মো. রুবেল হোসেন (১৯) ও ভাণ্ডারী কলোনির মৃত আব্দুর রহিমের ছেলে মো. বাদশা (২২)।
গতকাল সোমবার (৪ জুলাই) রাত পৌনে দশটার দিকে তাদের আটকের পাশাপাশি এসময় তাদের কাছ থেকে ১টি দেশীয় তৈরী টু টু বোর পিস্তল, ১টি চাইনিজ কুড়াল ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানা গেছে।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited