শিরোনাম
মোহাম্মদ আলী (রিপন), বোয়ালখালী : | ০২:৪৯ পিএম, ২০২১-০৭-২৮
বোয়ালখালী উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে ১২ ঘণ্টার ব্যবধানে পিতা-পূত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে।
বুধবার (২৮ জুলাই) উপজেলার চরখিজিরপুর এলাকার মাহাবু উল্লা বাড়ির পিতা আবু সৈয়দ চৌধুরী (৮০) ও ছেলে মোঃ আলমগীর (৩৫) এর মৃত্যুর ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ২২ জুলাই ছেলে মোঃ আলমগীর চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হয় এবং তারপর দিন পিতা আবু সৈয়দ চৌধুরী ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় (২৭ জুলাই মঙ্গলবার) ৯ টার দিকে পিতা আবু সৈয়দ চৌধুরী মারা যায়।( ২৮ জুলাই) বুধবার সকাল ৯টার দিকে ছেলে মোঃ আলমীর মারা যায়।
সকাল ১১টার দিকে পিতার জানাজা গাউছিয়া কমিটি ও নিষ্ঠা ফাউন্ডেশনের সহযোগীতায় দফন সম্পর্ণ হয়। এবং বাদে আছরের সময় ছেলের জানাজা ও দাফন হবে বলে জানান নিহতের স্বজন হারুনুর রশিদ।
চরখিজিরপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হোসনে আরা বেগম বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনা আক্রান্ত হয়ে একই পরিবারের দুই জনের মৃত্যু হৃদয়বিদারক ঘটনা।
সবাইকে আতংকিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান তিনি।
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারে পাচারের সময় ৩৫ হাজার কেজি ইউরিয়া সারসহ দুইজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জো...বিস্তারিত
আমাদের ডেস্ক : : গরমে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং দেখা দিয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলে বিদ্যুতের সংকট তীব্র আকার ধারণ কর...বিস্তারিত
ঢাকা অফিস : : কে এম আলী হাসান ধূমপান একটি সামাজিক ব্যাধি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে যত লোক মারা গেছে, ঠিক সেই এক...বিস্তারিত
রিপোর্টার : ফটিকছড়ি উপজেলায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢলে জনজীবন, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, মৎস্য ও গৃহস্থালি খাতে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : "ঐতিহ্যের সাথে উন্নয়নের পথে" স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম মহানগর তথা বায়েজিদ বোস্তামী থা...বিস্তারিত
আমাদের ডেস্ক : : চেয়ারম্যান, অথোরাইজ, প্ল্যানিং শাখা নাকি ইমারতনির্মানকারী অনুমোদনে অনৈতিক আর্থিক সুবিধা নে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited