চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

বিসিবিতে বোর্ড পরিচালকদের নিয়ে বসছেন পাপন

স্পোর্টস ডেস্ক :    |    ০১:৪৮ পিএম, ২০২১-১২-১৮

বিসিবিতে বোর্ড পরিচালকদের নিয়ে বসছেন পাপন


মিডিয়া পাড়ায় চাউর হয়ে গেছে, বিপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক। অনেকেরই ধারনা, শনিবারের সে সভাতেই বিপিএলের সম্ভাব্য রুপরেখা ঘোষিত হয়ে যাবে। কোন ৬টি কর্পোরেট হাউজ হচ্ছে ফ্র্যাঞ্চাইজি? তারা কে কোন দল নিচ্ছে?

সেই শুরু থেকে যে তিন বড় কর্পোরেট হাউজ ছিল ঢাকা (বেক্সিমকো), খুলনা (জেমকন গ্রুপ) আর রংপুরের (বসুন্ধরা) ফ্র্যাঞ্চাইজি ছিল, তাদের অনুপস্থিতিতে কোন কোন গ্রুপ ওই তিন দলের ফ্র্যাঞ্চইজি হবে? প্লেয়ার্স ড্রাফট কবে হবে? স্থানীয় ক্রিকেটারদের পারিশ্রমিক কত হবে?


ধারণা ছিল এসব নিয়ে আলোচনা-পর্যাালোচনার পর আজ বিকেলের আগেই সব জানা হয়ে যাবে; কিন্তু হঠাৎ করেই সংশয়। সত্যিই কী শনিবার বিপিএলের যাবতীয় খুটিনাটি জানা যাবে?

কেন কী কারণে এ সংশয়? তবে কী কোন ধরনের সমস্যা? নাহ, তাও নয়। তবে ভেতরের খবর, আজ শনিবার বেলা ১২টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিসিবি অফিসে যে বৈঠক হবে, সেটা বিপিএল গভর্নিং কাউন্সিলের সভা নয়। বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন ডেকেছেন সব বোর্ড পরিচালককে।

তবে জানিয়ে রাখা ভাল, এটা কোন বোর্ড পরিচালক পর্ষদের আনুষ্ঠানিক সভাও নয়। উদ্ভূত পরিস্থিতিতে পরিচালকদের সঙ্গে কথা বলতে চাচ্ছেন বিসিবি বিগ বস। তবে বিপিএল নিয়েও সেখানে কথা হবে।

বোর্ডের উচ্চ পর্যায়ের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে, পাশাপাশি রঙ্গনা হেরাথের করোনা পজিটিভ-এর কারণে যে টিম বাংলাদেশকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে, তা নিয়ে এবং এর পরের ধাপ নিয়েও পরিচালকদের সঙ্গে কথা বলবেন পাপন।


নিউজিল্যান্ড সফর নিয়েও আলোচনা হবে সেখানে। সেখানকার করোনা পরিস্থিতিতে কী হলে কী করনীয়? সে সব বিষয়ে পরিচালকদের মতামত নেবেন বিসিবি সভাপতি।

পাশাপাশি বিপিএল নিয়েও চুলচেরা আলোচনা হবে। একটি সূত্র জানিয়েছে, এ মুহূর্তে নিউজিল্যান্ড সফর নিয়েই যত চিন্তা বোর্ডের। কারণ স্পিন কোচ রঙ্গনা হেরাথের ওমিক্রন করোনা পজিটিভ হলে কোয়ারেন্টাইনের সময়সীমা বাড়তে পারে এবং পুরো সফর আয়োজনেও একটা জটিলতার সৃষ্টি হতে পারে।

সঙ্গে বিপিএলের সব কিছু চূড়ান্ত করা হবে। মোটকথা, সামনের সময়টাতে একটু প্রতিকুলতার মাঝেই পড়ে গেলো বিপিএল আয়োজন। দেখা যাক বোর্ডের অনানুষ্ঠানিক সভায় কী হয়?

রিটেলেড নিউজ

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি:   ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত


বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত


বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত


আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত


চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত


ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটব‌লে বাংলাদেশিদের সমর্থন চে‌য়ে‌ছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস।  মঙ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর