শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৫:৫২ পিএম, ২০২২-০২-১৩
চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৮৯ দশমিক ৩৯ শতাংশ। বেড়েছে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা।
এবার জিপিএ ৫ পেয়েছে ১৩ হাজার ৭২০ জন পরীক্ষার্থী। গতবার পাসের হার ছিল ৭৮ দশমিক ৪৩ শতাংশ।
রোববার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১২টায় চট্টগ্রাম শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ এ ফলাফল ঘোষণা করেন। শিক্ষাবোর্ডের সম্মেলন কক্ষে ফলাফলের তথ্য উপস্থাপন করেন পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ।
শিক্ষাবোর্ডের তথ্য অনুযায়ী, ২০২১ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় ২৬৭টি কলেজের ১ লাখ ১ হাজার ১০২ জন ছাত্র-ছাত্রী অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ১ লাখ ২১ হাজার ৮৮৮ জন। পাসের হারে ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে থাকলেও জিপিএ ৫ প্রাপ্তির ক্ষেত্রেও ছাত্রীরা এগিয়ে আছে।
ছাত্রদের পাসের হার ৮৬ দশমিক ৮৯ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৬ হাজার ৫০ জন ছাত্র। ছাত্রীদের পাসের হার ৯১ দশমিক ৮৫ শতাংশ এবং জিপিএ ৫ পেয়েছে ৭ হাজার ৬৭০ জন ছাত্রী। তিনটি শাখার মধ্যে বিজ্ঞানে ৯২ দশমিক ২০ শতাংশ, ব্যবসায় শিক্ষা বিভাগে ৮৮ দশমিক ৫৮ শতাংশ এবং মানবিকে পাস করেছে ৮৮ দশমিক ৭৬ শতাংশ।
এ সময় উপস্থিত ছিলেন কলেজ পরিদর্শক অধ্যাপক জাহেদুল হক, বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলি।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited