চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

তিন রদবদল চট্টগ্রাম নগর পুলিশে

নিজস্ব প্রতিবেদক    |    ০৭:৩০ পিএম, ২০২১-০২-০৮

তিন রদবদল চট্টগ্রাম নগর পুলিশে

চট্টগ্রাম নগর পুলিশের কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রদবদল হয়েছে। সবমিলিয়ে সারা দেশে পুলিশ সুপার পদমর্যাদার ১১ কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহকে পটুয়াখালী জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। তিনি সিএমপির ট্রাফিক বিভাগের উত্তর জোনের উপ-কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সিএমপির আরেক উপ-পুলিশ কমিশনার মো. হামিদুল আলমকে বদলি করে হাইওয়ে পুলিশ ইউনিটের পুলিশ সুপার পদে পদায়ন করা হয়েছে। অন্যদিকে নড়াইলের পুলিশ সুপারের পদ ছেড়ে চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার পদে যোগ দিচ্ছেন মোহাম্মদ জসিম উদ্দিন। সোমবার (৮ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়। এছাড়া একই প্রজ্ঞাপনে কুষ্টিয়ার আলোচিত পুলিশ সুপার এস এম তানভীর আরাফাতকেও বদলি করা হয়েছে। তাকে জেলার পুলিশ সুপারের পদ থেকে বদলি করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। বছরপাঁচেক আগে তিনি চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) রংপুর মেট্রো অঞ্চলের পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাসকে খাগড়াছড়ির ৬ষ্ঠ এপিবিএন ইনসার্ভিস সেন্টারের কমান্ড্যান্ট পদে বদলি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী বাগেরহাট জেলার পুলিশ সুপারকে বদলি করে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ঢাকার অতিরিক্ত আইজিপির কার্যালয়ে পদায়ন করা হয়েছে। পটুয়াখালী জেলার পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার পদে বদলি করা হয়েছে। কে এম আরিফুল হককে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার পদ থেকে বদলি করে বাগেরহাট জেলার পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে। অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপার মো. নাসির উদ্দিন আহমেদকে জামালপুর জেলা পুলিশ সুপার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার প্রবীর কুমার রায়কে নড়াইল জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। বরিশাল মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. খাইরুল আলমকে কুষ্টিয়া জেলার পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

রিপোর্টার : জোবায়ের হোসেন, চট্টগ্রাম : চট্টগ্রামে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ...বিস্তারিত


চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কমিটির আবুল হাশেম বক্কর সভাপতি,  মনজুর আলম সম্পাদক 

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কমিটির আবুল হাশেম বক্কর সভাপতি,  মনজুর আলম সম্পাদক 

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ   চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। ...বিস্তারিত


বন্যাদুর্গতদের পুনর্বাসনে উদ্যোগ নেবে চট্টগ্রাম জেলা পরিষদ

বন্যাদুর্গতদের পুনর্বাসনে উদ্যোগ নেবে চট্টগ্রাম জেলা পরিষদ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন চট্ট...বিস্তারিত


সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার পাওনা ২৪১ কোটি টাকা

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার পাওনা ২৪১ কোটি টাকা

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম ওয়াসার প্রায় ২৪১ কোটি টাকা আটকে আছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। এর মধ...বিস্তারিত


‘মামলা চললেও থামছে না দখলচেষ্টা’: বায়েজিদে পৈতৃক সম্পত্তি নিয়ে আতঙ্কে প্রবাসী পরিবার

‘মামলা চললেও থামছে না দখলচেষ্টা’: বায়েজিদে পৈতৃক সম্পত্তি নিয়ে আতঙ্কে প্রবাসী পরিবার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত


দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর নামেই চসিকের ৩ কোটি টাকার নতুন অ্যাপ

দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর নামেই চসিকের ৩ কোটি টাকার নতুন অ্যাপ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর