চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামে প্রধানমন্ত্রীর অফিস করতে ইচ্ছুক জনপ্রশাসন সচিব

নিজস্ব প্রতিবেদক    |    ০৮:৩২ পিএম, ২০২২-০১-০৬

চট্টগ্রামে প্রধানমন্ত্রীর অফিস করতে ইচ্ছুক জনপ্রশাসন সচিব

চট্টগ্রামের 'সমন্বিত সরকারি দপ্তরে' প্রধানমন্ত্রীর জন্য একটি আলাদা অফিস করতে ইচ্ছা পোষণ করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কেএম আলী আজম।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার কালুরঘাট এলাকায় কার্যালয়টির জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শনের সময় তিনি এ ইচ্ছার কথা জানান।

কেএম আলী আজম বলেন, চট্টগ্রামকে বলা হয় দেশের দ্বিতীয় রাজধানী। এ শহরের একটা আলাদা ঐতিহ্য আছে। সমন্বিত দপ্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য একটা ছোট অফিসের ব্যবস্থা আমরা রাখতে চাই। আমার জায়গাটা দেখে খুব ভালো লাগছে। ঢাকায় গিয়েই প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাবনাটি রাখবো।

তিনি আরও বলেন, প্রায় ৭৫ একর জমি নিয়ে আমরা সমন্বিত অফিস কমপ্লেক্স ভবন নির্মাণের চিন্তা করছি। ইতোমধ্যে প্রধানমন্ত্রী বিষয়টি অবহিত হয়েছেন। আমরা পরবর্তী পদ্ধতিগত দিকগুলো অনুসরণ করে এ বিষয়ে যা করণীয়, তা করবো।

কেএম আলী আজম বলেন, দেশ উন্নত হচ্ছে। উন্নত দেশের সরকারি কর্মের পরিবেশ ভালো করা একান্ত প্রয়োজন। সুন্দর অফিসে বসে কর্মকর্তা-কর্মচারীরা কাজ করবেন। সেখান থেকে আমরা ভালো কাজ, গুণগত কাজ উপহার পাবো। এটি প্রধানমন্ত্রীর একটি নির্দেশনা।

জনপ্রশাসন সচিব বলেন, এখন থেকে আমরা যে সব অফিস করছি, তার ভেতরে-বাইরের অবয়বে অনেক পরিবর্তন আসছে। চট্টগ্রামের সমন্বিত এই দপ্তরে আবাসনের ব্যবস্থা থাকবে। এছাড়া থাকবে চিকিৎসাসেবা ও ক্লাব ঘরের ব্যবস্থা। সেবাগ্রহীতা যারা আসবেন, তাদের সেবা দেওয়ার জন্য যা যা প্রয়োজন, তার সবকিছুই এখানে থাকবে। আমরা আপাতত ৭৫ একর জায়গা নিয়ে এগোচ্ছি। পরে প্রয়োজন অনুসারে এটি বৃদ্ধি করা হবে।


চট্টগ্রামে প্রধানমন্ত্রীর অফিস করতে ইচ্ছুক জনপ্রশাসন সচিব

কর্ণফুলী নদীর তীরে হওয়ায় নদীতে কোনো প্রভাব পড়বে কি না, এমন প্রশ্নের জবাবে কেএম আলী আজম বলেন, এরকম প্রকল্পগুলো করার আগে আমরা পরিবেশ অধিদপ্তরের একটা ইমপ্যাক্ট এনালাইসিস করে নেবো। যদি পজেটিভ আসে, তখন তাদের সঙ্গে যোগাযোগ করে নির্দিষ্ট নিয়মানুযায়ী অনুমোদন নেবো।

পরীর পাহাড় ইস্যুতে জনপ্রশাসন সচিব বলেন, এটি একটি ঐতিহ্যবাহী পাহাড়। তাই এটি সংরক্ষণ করতে হবে। মূলত জেলা প্রশাসকের কার্যালয় স্থানান্তর করে সমন্বিত কার্যালয়ে আনা হচ্ছে। প্রধানমন্ত্রী বলেছেন, পরীর পাহাড়ের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করার জন্য। শুধু পরীর পাহাড় নয়, দেশের সব জায়গার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। আমরা সে লক্ষ্যেই কাজ করছি।

সমন্বিত কার্যালয়ে প্রস্তাবিত স্থান পরিদর্শন শেষে সিনিয়র সচিব কেএম আলী আজম চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন। সেখানে কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, দুর্নীতি ও হয়রানিমুক্ত সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রধানমন্ত্রী আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। সরকারের প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে দক্ষতার মাধ্যমে মানুষের সেবা দিতে যুগোপযোগী প্রশিক্ষণের আওতায় আনা হচ্ছে। জাতির পিতার স্বপ্নের দেশ বিনির্মাণে বিশ্বমানের সেবা নিশ্চিত করতে হবে। এজন্য কোনো সেবাগ্রহীতাকে কষ্ট না দিয়ে এখন থেকে আন্তরিক হয়ে সেবা দিতে হবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ড. প্রকাশ কান্তি চৌধুরী, জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, বিভাগীয় কমিশনার কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) মো. দেলোয়ার হোসেন, জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) মো. বদিউল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমনী আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নাজমুল আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মু. মাহমুদ উল্ল্যাহ মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আবু রায়হান দোলন প্রমুখ।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র 

বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র 

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত


দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর