চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

রাঙামাটিতে ধর্ষন-পর্নগ্রাফি মামলায় ক্ষমতাসীন দলের নেতা গ্রেফতার

দিনের পর দিন ধর্ষন করে আসছিলো ডিভোর্সী নারীকে 

আলমগীর মানিক, রাঙামাটি    |    ০৩:৫১ পিএম, ২০২০-১০-১৭

রাঙামাটিতে ধর্ষন-পর্নগ্রাফি মামলায় ক্ষমতাসীন দলের নেতা গ্রেফতার

ইন্টারনেটে ছবি ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে স্বামী পরিত্যক্তা নারীকে দিনের পর দিন ধর্ষনের অভিযোগে ধর্ষক আলমগীর মেম্বারকে গ্রেফতার করেছে রাঙামাটির কোতয়ালী থানা পুলিশ। শুক্রবার বিকেলে শহরের রাজবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ। এদিকে উদ্ধারকৃত ভিকটিমকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে জানিয়ে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন জানিয়েছেন, এই ব্যাপারে কোতয়ালী থানা ধর্ষণ ও পর্নগ্রাফী আইনের দুই ধারায় মামলা রুজু করা হয়েছে। ধর্ষিতা নারীর অভিযোগের প্রেক্ষিতে দায়েরকৃত মামলা নাম্বার-২১, তারিখ: ১৬/১০/২০২০ইং।
ভূক্তভোগী নারী জানিয়েছেন, ভূষণছড়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আলমগীর অনেক আগে থেকেই বিয়ের প্রলোভন দেখিয়ে বছরের বছর ধরে আমার সাথে শারিরিক সম্পর্ক করে আসছিলো। তার প্রতারনার বিষয়টি বুঝতে পেরে আমি গত দুই বছর ধরে তার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছিলাম। সম্প্রতি সে আমার মোবাইল নাম্বারে কল করে তার সাথে যোগাযোগ করতে বলে এবং একলাখ টাকা দিতে বলে। অন্যথায় তার সাথে আমার অন্তরঙ্গ মুহুর্তের ছবি ও ভিডিও ইন্টারনেটে ছেড়ে দিবে হুমকিও প্রদান করে আসছে। তার অব্যাহত চাপে আমি অতিষ্ট্য হয়ে উঠছিলাম। শুক্রবার সকাল থেকেই সে আমাকে তার সাথে হোটেলে দেখা করতে বলে। আমি বিষয়টি আমার স্বজনদে জানিয়ে আমি নিরূপায় হয়ে রাজবাড়িস্থ হোটেল দীঘনিটিতে আলমগীর মেম্বারের সাথে দেখা করতে যাই। এসময় ২০৫ নাম্বার রুমে নিয়ে আমার সাথে জোর করে আবারো শারীরিক সম্পর্ক করে। ভিকটিম নারী অভিযোগ করে বলেন, এই আলমগীর মেম্বারের কারনে ইতিপূর্বে আমার সাজানো গোছানো সংসারও ভেঙ্গে গেছে। তারপরও সে আমাকে বিয়ে করেনি। আমার অসহায়ত্বের সুযোগ নিয়ে বিভিন্ন সময় আমার সাথে শারিরিক সম্পর্ক করে মুহুর্তগুলো আমার অগোচরেই ভিডিও এবং ছবি তুলে রেখেছে বলে আমাকে প্রায় সময়ই হুমকি প্রদান করতো। এদিকে আটককৃত ধর্ষক আলমগীর মেম্বার এর বিরুদ্ধে আগের আরো কয়েকটি মামলাও রয়েছে। তার এলাকায় খোঁজ নিয়ে জানাগেছে, আলমগীর মেম্বার ক্ষমতাসীন দল আওয়ামীলীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে সম্পৃক্ত। নারী সংক্রান্ত অর্ধশত ঘটনা ঘটালেও তার প্রচন্ড রকমের প্রভাবের কারনে ভূক্তভোগী কেউই ভয়ে মুখ খুলেনা। তার কঠোর শাস্তিরও দাবি জানিয়েছে ভূক্তভোগীরা।

রিটেলেড নিউজ

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত


প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত


 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত


 মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত


“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর