চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বাঘাইছড়ি পৌরসভার টোল আদায় নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ , আহত ৪

রাঙ্গামাটি প্রতিনিধি :    |    ০৫:৫৪ পিএম, ২০২৪-০৯-১৪

বাঘাইছড়ি পৌরসভার টোল আদায় নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ , আহত ৪

আলমগীর মানিক

রাঙামাটি জেলার বাঘাইছড়িতে পৌরসভার টোল আদায় কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৪জন আহত হয়েছে। এর মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
আশঙ্কাজনক আহত দুই জনের নাম মোঃ মোশাররফ হোসেন (২০) ও মান্না (২২), তাদের  বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। বাকি দুজনের মধ্যে মোঃ ইব্রহিম খলিল (৩৬)  প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যায়। আর একজনের নাম জানা যায়নি।
স্থানীয় সূত্র জানায় বাঘাইছড়ি থানা সেচ্ছাসেবক দলের সভাপতি নুরুদ্দিন ও বাঘাইছড়ি পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক রহমতুল্লাহ খাজা সমর্থকদের বাঘাইছড়ি পৌরসভার টোল আদায় বিষয়ে কথা কাটাকাটির জেরে প্রথমে সামান্য মারামারি হয়। পরে উভয় গ্রুপের সমর্থকদের কাছে খবর পেয়ে উভয় গ্রুপের শতাধিক নেতাকর্মী লাঠিসোঠা নিয়ে মারামারিতে লিপ্ত হয়। এ সময় আহত হয় চারজন। পরে পুলিশ বিজিবি ও স্থানীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপে উভয় গ্রুপ মারামারি বন্ধ করলেও এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। 
সূত্রটি জানায় বাঘাইছড়ি পৌরসভার টোল আদায় কেন্দ্রটি গত জুন মাসে স্থানীয় ছাত্রলীগ নেতা রহমানসহ ১৪ জনের একটি গ্রুপ ১৮ লক্ষ টাকায় পৌরসভার কাছ থেকে উজারা নেয়। তারা দুইমাস টোল আদায়ের পর সরকার পরিবর্তন হয়ে যাওয়ায় টোল আদায় কেন্দ্রটির দখল নেয় বিএনপির নেতাকর্মীরা। পরে স্থানীয় মুরুব্বিদের মধ্যস্থতায় ছাত্রলীগ নেতা রহমান গং ১৫ লক্ষ টাকায় টোল কেন্দ্রটি সেচ্ছাসেবক দলের সভাপতি নুরুদ্দিনের কাছ বিত্রিু করলে তারা টোল আদায় শুরু করে। কিন্তু শুক্রবার পৗর বিএনপি'র সাধারণ সম্পাদক রহমতুল্লাহ খাজা টোল কেন্দ্রটি কিনে নেওয়ার বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করে নুরুদ্দীনকে বলেন, আমরা যেটা এমনিই পেতাম সেটা তুমি কেনতে গেলে কেন? এ নিয়ে কথাকাটাকাটির জেরে উভয় গ্রপের মধ্যে মারা মারি হয়। গুরুরুতর আহত মোর্শারফ  ও ইব্রাহীম নুরুদ্দিনের সমর্থক।
এ বিষয়ে বাঘাইছড়ি থানার ওসি ইশতিয়াক আহমেদ মারামারির বিষয় নিশ্চিত করে জানান, দুইটি ছেলের মধ্যে হাতাহাতির ঘটনায় কয়েকজন আহত হওয়ার খবর শুনে আমরা ঘটনাস্থালে গিয়ে তাদের শান্ত করি। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।
 

রিটেলেড নিউজ

১০ মামলার আসামি কেচি মামুন ও ৮ মামলার বাপ্পীসহ রাঙামাটিতে গ্রেপ্তার ১০

১০ মামলার আসামি কেচি মামুন ও ৮ মামলার বাপ্পীসহ রাঙামাটিতে গ্রেপ্তার ১০

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা ও দস্যুতা সংগঠনের অভিযোগে একাধিক মামলার আস...বিস্তারিত


আনোয়ারায় যুবলীগ নেতা আইয়ুব আলী গ্রেপ্তার

আনোয়ারায় যুবলীগ নেতা আইয়ুব আলী গ্রেপ্তার

আনোয়ারা, প্রতিনিধি :: : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নে মো. আইয়ুব আলী (৩৭) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছ...বিস্তারিত


জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৭ ডাকাত গ্রেফতার, লুটের মালামাল উদ্ধার

জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৭ ডাকাত গ্রেফতার, লুটের মালামাল উদ্ধার

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের টানা ৩২ ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযানে ডাকাত...বিস্তারিত


চন্দনাইশে অস্ত্র মামলার আসামি বাচা মিয়ার বিরুদ্ধে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

চন্দনাইশে অস্ত্র মামলার আসামি বাচা মিয়ার বিরুদ্ধে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার চাঞ্চনাবাদ ইউনিয়নের উত্তর মুরাদাবাদ এলাকায় অস্ত্র মামলার আসামি বা...বিস্তারিত


সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের আলীকদমে অবৈধভাবে মাটি উত্তোলনের সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি...বিস্তারিত


রাঙামাটিতে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

রাঙামাটিতে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরে বিশেষ অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে কোতয়ালী ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর