শিরোনাম
ফটিকছড়ি প্রতিনিধি : | ০৭:৪৬ পিএম, ২০২১-০১-২৩
ফটিকছড়ি উপজেলার শোভনছড়ি বনবিট এলাকায় বন বিভাগের সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধ বসতি উচ্ছেদ করে কোটি টাকা মুল্যের বনভুমি উদ্ধার করা হয়েছে। চট্টগ্রাম উত্তর বন বিভাগীয় কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরীর নির্দেশনায়, শোভনছড়ি বিট কর্মকর্তা ফরেস্টার রাফি-উদ দৌলা সরকারের নেতৃত্বে শনিবার দিনব্যাপী এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। বিট কর্মকর্তা রাফি-উদ দৌলা জানান, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল হাটহাজারী রেঞ্জের আওতাধীন শোভনছড়ি বিট এলাকায় বন বিভাগের সংরক্ষিত বনভুমি দখল করে অবৈধ বসতি নির্মান করে জোর দখলের চেষ্ঠা চালায়। শনিবার অবৈধ দখলে থাকা এই বনভুমি উদ্ধারে দিনব্যাপী উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। সহাকারী বন সংরক্ষক এবং হাটহাজারী রেঞ্জ কর্মকর্তার সার্বিক সহায়তায় পরিচালিত এই অভিযানে একাধিক নির্মানাধীন বাড়ি ঘর ও বিভিন্ন ধরনের স্থাপনা উচ্ছেদ করে প্রায় দুই একর বনভুমি উদ্ধার করা হয়। যার বাজার মুল্য প্রায় কোটি টাকা। বন বিভাগের বনভুমির সর্বোচ্চ সুরক্ষায় এই ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে বিট কর্মকর্তা রাফি-উদ দৌলা জানান।
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত
চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited