শিরোনাম
ঢাকা অফিস : | ০২:২১ পিএম, ২০২১-০১-০৬
সরকারি সব প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করতে হবে পরীক্ষা ছাড়াই। ভর্তির এই কার্যক্রমও শেষ করতে হবে ফেব্রুয়ারি মাসের মধ্যেই। সোমবার (৪ জানুয়ারি) প্রাথমিক শিক্ষার সব বিভাগীয় উপ-পরিচালক এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের এমন নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এই নির্দেশনায় বলা হয়, ভর্তি ইচ্ছুক শিশুদের নাম, ঠিকানা ও প্রয়োজনীয় তথ্য রেজিস্ট্রারে এন্ট্রি করে শিক্ষার্থীদের ভর্তি করা হবে। এতে আরও বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকার সব শিশুকে ভর্তির ব্যবস্থা করতে হবে। অসুস্থ শিক্ষার্থী নিয়ে বিদ্যালয়ে না আসার জন্য অভিভাবকদের অনুরোধ করতে হবে। তাদের ভর্তি নিশ্চিত করতে স্কুল কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা নেবে। স্বাস্থ্যবিধি অনুসরণ করে শিক্ষকেরা শিশুদের ভর্তি নিশ্চিত করবেন। নির্দেশনায় অসুস্থ শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী, সন্তানসম্ভবা শিক্ষিকাদের স্কুলে উপস্থিত থাকা থেকে বিরত থাকতে বলা হয়েছে। করোনাভাইরাস মহামারির মধ্যে এবার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বার্ষিক পরীক্ষা নেওয়া হয়নি। পঞ্চম ও অষ্টম শ্রেণির সমাপনী এবং এসএসসি ও সমমানের পরীক্ষাও নেওয়া হয়নি। সব শিক্ষার্থীকেই পরের ক্লাসে প্রমোশন দেওয়া হয়েছে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited