শিরোনাম
মোহাম্মদ মাসুদুজ্জামান (রাজীব) | ০৭:০০ পিএম, ২০২৪-১১-১১
চট্টগ্রামে র্যাবের পৃথক তিন অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আমজাদ হোসেন ও জোরারগঞ্জ থানার প্রতিবন্ধী নারীকে গণধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোঃ রিয়াজ এবং ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণ ও হত্যা চেষ্টা মামলার পলাতক আসামি আমির হোসেন প্রকাশ এনা মিয়াকে গ্রেফতার করে র্যাব-৭ চটগ্রামের আভিযানিক দল।
এবিষয়ে র্যাব-৭, চট্টগ্রাম এর সহকারি পরিচালক (মিডিয়া) এ,আর,এম মোজাফফর হোসেন 'দৈনিক আমাদের বাংলা'কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চট্টগ্রামের পটিয়া থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলার যাবজ্জীবন সশ্রম কারাদন্ড সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামি চট্টগ্রামের পাহাড়তলী থানার নামার বিল এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাতে র্যাবের আভিযানিক দল সে এলাকায় অভিযান পরিচালনা করে আসামি আমজাদ হোসেন'কে (৪৭) গ্রেফতার করে। সে নোয়াখালী জেলার হাতিয়া থানার পূর্ব রসুলপুর গ্রামের নুরুল ইসলাম এর ছেলে।
অপরদিকে চট্টগ্রামের জোরারগঞ্জ থানার দক্ষিণ ধুম গ্রামের ২৭ বছর বয়সী এক ডিভোর্সী প্রতিবন্ধী নারী তাঁর ভাইয়ের বাসা হতে নিখোঁজ হলে সে রাতে গণধর্ষনের শিকার হয়। এ ঘটনায় ভিকটিমের ভাবী বাদী হয়ে গত ২৮ শে জুলাই (রবিবার) চট্টগ্রামের জোরারগঞ্জ থানায় ০৪ জনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে। এ মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগীর মানসিক সমস্যার থাকায় বিগত আট নয় বছর আগে তাঁর স্বামীর সাথে বিচ্ছেদ হয়। পরে সে তাঁর ভাইয়ের বাসায় বসবাস করে। চলতি বছরের ২৪ শে জুলাই (বুধবার) রাতে ভিকটিমের তীব্র মানসিক সমস্যা দেখা দিলে সে তাঁর ভাইয়ের বাসা থেকে বেরিয়ে যায় এবং অনেক খোঁজাখুজি করেও তাঁকে পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে নিখোঁজের দিন রাতে আসামি রিয়াজ এবং তাঁর অন্যান্য সহযোগীরা মিলে মানসিক প্রতিবন্ধী ভিকটিমকে একা পেয়ে মুখ বেঁধে ধুম ইউনিয়নের আনোয়ার এর পুকুর পাড়ে নিয়ে যায়। পরে জোর করে বিবস্ত্র করে হত্যার হুমকি দিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে পালাক্রমে ধর্ষণ করে এবং ভিকটিমের শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় কামড় ও নখের আছঁড় দিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় ভিকটিমের আত্মচিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে এলে ধর্ষণকারীরা পালিয়ে যায়। পরে ভিকটিমকে স্থানীয়রা উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মামলা হওয়ার পরে পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব গোয়েন্দা নজরদারি এবং ছায়া তদন্ত অব্যাহত রাখে। নজরদারির এক পর্যায়ে র্যাব-৭, চট্টগ্রাম গোপন সূত্রে জানতে পারে যে, এ মামলার পলাতক এক আসামি চট্টগ্রামের সীতাকুণ্ড থানার দারোগারহাট বাজার এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল রবিবার রাতে সেখানে অভিযান পরিচালনা করে আসামি মোঃ রিয়াজ'কে (২১) গ্রেফতার করে। সে চট্টগ্রামের জোরারগঞ্জ থানার দক্ষিণ ধুম গ্রামের মোঃ সিরাজ এর ছেলে।
এছাড়া গত ১৯ শে জুলাই (শুক্রবার) ফেনী পৌরসভার তাকিয়া রোড় সংলগ্ন বড় মসজিদের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচী পালনের সময় ওয়ার্কশপ কর্মচারী মোঃ আবদুল হান্নান'কে (৩২) গুলিবর্ষণ এবং হত্যা চেষ্টা মামলার ৮২ নং এজাহারনামীয় পলাতক আসামি ফেনীর সোনাগাজী থানার পশ্চিম চর দরবেশ ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক আমির হোসেন প্রকাশ এনা মিয়া'কে (৩৭) ফেনী মডেল থানার গেবিন্দপুর বাজার এলাকা হতে সোমবার সকালে র্যাবের একটি আভিযানিক দল গ্রেফতার করে। সে ফেনীর সোনাগাজী থানার উত্তর চর দরবেশ গ্রামের নুর ইসলামের ছেলে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোমবার একজনকে নোয়াখালী জেলার হাতিয়া থানা, অপর দু'জনকে চট্টগ্রামের জোরারগঞ্জ থানা ও ফেনী মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি হিসেবে চিহ্নিত মাদক সম্রাট জসিম (৪৬) কে ধাওয়...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম গবছড়ি বাজারে অগ্নিকাণ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে কাপ্তাই হ্রদ দিয়ে রাঙামাটিতে আনা হচ্ছে শুল্কবিহীন অবৈধ সিগারেট। প্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited