চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

ফটিকছড়ির বাজারে শীতের সবজির ছড়াছড়ি লাভের মুখে শুধু মধ্যস্বত্বভোগী

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি :    |    ০৫:৪৭ পিএম, ২০২৫-১১-১৯

ফটিকছড়ির বাজারে শীতের সবজির ছড়াছড়ি লাভের মুখে শুধু মধ্যস্বত্বভোগী

চট্টগ্রামের ফটিকছড়িতে আসতে শুরু করেছে শীতকালীন সবজি। উপজেলার বুক চিরে বয়ে যাওয়া হালদা নদী, ধুরু খাল, সত্তাসহ বিভিন্ন খালের চরে উৎপাদিত এসব সবজি এখন প্রতিদিনই স্থানীয় বাজারে উঠছে।

বিশেষ করে হালদা নদীর চর নাজিরহাট, চাটগাঁও পাড়া, কুম্বারপাড়া, সুয়াবিল, নাছির মোহাম্মদ ঘাট, সুন্দরপুর, হারুয়ালছড়ি, এ ছাড়া ধুরুং খালের  চর কাঞ্চননগর ইউনিয়নের বিভিন্ন এলাকা, এবং সত্তা খালের খিরাম ও ধর্মপুর ইউনিয়নের বহু গ্রামে ব্যাপকভাবে উৎপাদিত হচ্ছে শীতকালীন সবজি।

স্থানীয় চাষিরা জানান, প্রতিদিন এসব সবজি বিবিরহাট, নাজিরহাটসহ ফটিকছড়ির বিভিন্ন বাজারে নিয়ে যাওয়া হচ্ছে। পাশাপাশি চট্টগ্রাম নগর থেকে অসংখ্য পাইকার সরাসরি ফটিকছড়িতে এসে পাইকারি দামে সবজি কিনে শহরে নিয়ে যাচ্ছেন।

কিন্তু সমস্যা হচ্ছে বাজারে সবজি যে দামে বিক্রি হচ্ছে, তার কাছাকাছিও পাচ্ছেন না কৃষকরা। মধ্যস্বত্বভোগীরা পাইকারি দামে কিনে শহরে ও স্থানীয় বাজারে চড়া দামে বিক্রি করায় লাভবান হচ্ছে কেবল তারাই।

এদিকে সাধারণ ক্রেতারা অভিযোগ করছেন, সরকারি পর্যায়ে বাজার মনিটরিং বা কোনও কার্যকর তদারকি না থাকায় কৃষক ন্যায্যমূল্য পাচ্ছেন না এবং সাধারণ মানুষ বাজারে গিয়ে উচ্চ দামে সবজি কিনে প্রতারিত হচ্ছেন।

কৃষকদের দাবি সরকারি নজরদারি বাড়ানো হলে তারা ন্যায্য দাম পাবেন, এবং ক্রেতারাও স্বস্তিমূল্যে মৌসুমি সবজি কিনতে পারবেন।

আনোয়ার হোসেন ফরিদ
ফটিকছড়ি, চট্টগ্রাম

রিটেলেড নিউজ

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত


ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত


ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত


জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত


মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত


ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর