শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৭:৪০ পিএম, ২০২৫-০৮-১৯
চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার উত্তর ধুরুং এলাকায় এক বিধবা নারীর ঘরে চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগী বিলকিছ বেগম (৬১) অভিযোগ করেছেন, পারিবারিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে সন্তান ও জামাতার সঙ্গে বিরোধ চলছিল। এ ঘটনায় তিনি ফটিকছড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বিলকিছ বেগম জানান, গত ১৮ আগস্ট রাতে অজ্ঞাত চোরেরা তার বসতঘরের তালা ভেঙে প্রায় ৯ লাখ ৬৫ হাজার টাকার মালামাল নিয়ে যায়। চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে ৪.৫ ভরি স্বর্ণালংকার, নগদ দুই লাখ টাকা এবং অন্যান্য মূল্যবান সামগ্রী।
তিনি বলেন, “সেদিন রাতে আমি বোনের বাড়িতে ছিলাম। সকালে ফিরে এসে দেখি ঘরের তালা ভাঙা। ভেতর থেকে দরজা বন্ধ থাকায় সন্দেহ হয়। পরে ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে।”
বিলকিছ বেগমের অভিযোগ, তার স্বজনরা তাকে দীর্ঘদিন ধরে হত্যার হুমকি দিয়ে আসছে। তার ধারণা, অনুপস্থিতির সুযোগে স্বজনরাই এ ঘটনা ঘটিয়েছে। তাই নিজের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।
খবর নিয়ে জানা গেছে, ভুক্তভোগীর দুই ছেলে দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করছেন। এদিকে এলাকাবাসীর দাবি ঘটনার সঙ্গে যারা জড়িত থাকুক না কেন, সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনা হোক।
এ বিষয়ে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহমেদ বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ভুক্তভোগী মহিলা লিখিত অভিযোগ জমা দিয়েছেন। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।”
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited