চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

ভোটযুদ্ধে চট্টগ্রামের চার নারী প্রার্থী, প্রচারণায় নেই জোয়ার

নিজস্ব প্রতিবেদক    |    ০৭:৫৫ পিএম, ২০২৬-০২-০২

ভোটযুদ্ধে চট্টগ্রামের চার নারী প্রার্থী, প্রচারণায় নেই জোয়ার

নির্বাচনের মাঠে আছেন, প্রতীকও পেয়েছেন, তবুও প্রচারণার দৃশ্যপটে তাঁদের উপস্থিতি যেন নীরব। চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে ১১৫ জন প্রার্থীর ভিড়ে মাত্র চারজন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আলোচনায় থাকা প্রধান দুই দল বিএনপি ও জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এসব আসনে কোনো নারী প্রার্থী না থাকলেও ছোট দুই দল বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) ও ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ নারী প্রার্থী দিয়েছে। পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবেও রয়েছেন নারী প্রার্থী। তবে সংগঠিত নেতা-কর্মী ও সমর্থকের অভাবে নির্বাচনের মাঠে থাকলেও তাঁদের প্রচারণা অনেকটাই নিরুত্তাপ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলীয় সহায়তার সীমাবদ্ধতা, পর্যাপ্ত সহযোগিতার অভাব এবং সামাজিক বাস্তবতা-এসব কারণে নারী প্রার্থীদের প্রচারণা প্রত্যাশিত গতি পাচ্ছে না। চট্টগ্রাম-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন জিন্নাত আকতার। চট্টগ্রাম-১০ আসনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) থেকে আসমা আকতার এবং একই আসনে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী সাবিনা খাতুন প্রতিদ্বন্দ্বিতা করছেন। চট্টগ্রাম-১১ আসনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) এর প্রার্থী হিসেবে রয়েছেন দীপা মজুমদার। শিক্ষাগত যোগ্যতায় এই চার নারী প্রার্থী অন্য প্রার্থীদের তুলনায় এগিয়ে রয়েছেন। হলফনামা অনুযায়ী জিন্নাত আকতারের রয়েছে মাস্টার্স (অর্থনীতি) ডিগ্রি ও এলএলবি। দীপা মজুমদার মাস্টার্স (বাংলা), সাবিনা খাতুন এম কম (হিসাব বিজ্ঞান) এবং আসমা আকতার বিএসএস, বিএড ডিগ্রিধারী। আয়ের দিক থেকে সাবিনা খাতুন ও তাঁর স্বামী সম্মিলিতভাবে অন্যদের চেয়ে এগিয়ে। সাবিনা খাতুনের বার্ষিক আয় ৬ লাখ ৮১ হাজার ৭৭৩ টাকা এবং তাঁর স্বামীর আয় ৯ লাখ ৮৫ হাজার ৬০৭ টাকা। জিন্নাত আকতারের বার্ষিক আয় ৩ লাখ ৯০ হাজার ৫৩২ টাকা, দীপা মজুমদারের আয় ৩ লাখ ৭২ হাজার ৪৬০ টাকা এবং আসমা আকতারের আয় ৩ লাখ ৫০ হাজার টাকা। অস্থাবর সম্পত্তির হিসাবে দেখা যায়, সাবিনা খাতুনের নামে প্রায় ৪৯ লাখ ৪১ হাজার টাকা এবং তাঁর স্বামীর নামে প্রায় ৮৭ লাখ ৪২ হাজার টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে। জিন্নাত আকতারের নামে অস্থাবর সম্পত্তির অর্জনকালীন মূল্য ১৩ লাখ ১৩ হাজার টাকা হলেও এর বর্তমান আনুমানিক মূল্য প্রায় ৩৬ লাখ ৩ হাজার টাকা। দীপা মজুমদারের নামে প্রায় ১৪ লাখ ৬৯ হাজার এবং আসমা আকতারের আয়কর রিটার্নে ১১ লাখ ৫০ হাজার টাকার অস্থাবর সম্পদের তথ্য রয়েছে।
স্থাবর সম্পত্তির ক্ষেত্রেও জিন্নাত আকতার এগিয়ে রয়েছেন। তাঁর নামে কৃষি জমি, ভবন ও বাড়ি বা অ্যাপার্টমেন্ট মিলিয়ে প্রায় ৭৫ লাখ ৬৬ হাজার টাকার স্থাবর সম্পত্তি রয়েছে, যার বর্তমান আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা। সাবিনা খাতুন ও তাঁর স্বামীর নামে প্রায় ৩১ লাখ ৮৬ হাজার টাকার কৃষি জমি এবং আসমা আকতারের নামে ৪ লাখ টাকার কৃষি জমি থাকলেও দীপা মজুমদারের নামে কোনো স্থাবর সম্পত্তি নেই। স্বতন্ত্র প্রার্থী জিন্নাত আকতার বলেন, ‘আমি মাঠে প্রচারণা চালিয়ে ভালো সাড়া পাচ্ছি। কিন্তু আমাদের ব্যানার লাগানোর কয়েক ঘণ্টার মধ্যেই কেউ খুলে নিয়ে যাচ্ছে। এতে সুষ্ঠু ভোট নিয়ে আমি শঙ্কিত। কারণ আমার কোনো লোকবল নেই। নিজের সামর্থ্য অনুযায়ীই প্রচারণা চালাচ্ছি। দীর্ঘ ১৭ বছর জনগণ ভোট দিতে পারেনি। আমি ভোট না পেলেও চাই, এবারের নির্বাচন যেন সুষ্ঠু হয়। তবে আমার কাছে খবর এসেছে-এই আসনের প্রভাবশালী প্রার্থীর লোকজন ভোটের দিন দুপুর ২টার পর গণহারে জাল ভোট দেওয়ার পরিকল্পনা করছে। আমরা এমনটা আশা করি না’। লোকবল কম থাকার বিষয়টি স্বীকার করে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী সাবিনা খাতুন বলেন, ‘এত কম সময়ে সরাসরি সবার কাছে পৌঁছানো সম্ভব নয়। তবে আমাদের যে পরিমাণ লোকবল রয়েছে, তা দিয়েই মাইকিংসহ বিভিন্ন মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি’। তিনি আরও বলেন, বর্তমানে বড় দলগুলোর কিছু নেতার পক্ষ থেকে নারীদের নিয়ে যেসব বিরূপ মন্তব্য করা হচ্ছে, তা রাজনীতিতে একটি খুবই খারাপ দৃষ্টান্ত তৈরি করছে। চট্টগ্রাম-১০ আসনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) থেকে প্রার্থী আসমা আকতার বলেন, ‘আমরা আমাদের সাধ্যমতো ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। মানুষ নতুন নেতৃত্ব চায়-এটাই আমাদের আশাবাদী করে তুলছে। আমরা আশা করবো, নির্বাচন যেন সুষ্ঠু হয়’।

রিটেলেড নিউজ

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত


প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত


চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত


প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত


মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত


মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর