শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:২৯ পিএম, ২০২২-০৬-০৭
চট্টগ্রামের বাঁশখালীতে নির্বাচনী প্রচারনায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর উপর হামলার অভিযোগ উঠেছে।
দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সরকার দলীয় নৌকা প্রতীকের প্রার্থী রশিদ আহমদের বিরুদ্ধে এমন অভিযোগ করেন উপজেলার ৭ নম্বর সরল ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ লিয়াকত আলী তালুকদার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে লিয়াকত আলী বলেন,
গত ৩ জুন বিকালে নির্বাচনী প্রচারনাকালে ইউনিয়নের মিনজিরিতলা ছকিমিয়া দাখিল মাদ্রাসার সামনে পৌঁছালে পূর্ব পরিকল্পিতভাবে তাঁর প্রচারনার উপর হামলা চালানো হয়েছে। স্থানীয় এমপির প্রভাব খাটিয়ে তাঁর আপন চাচা নৌকার প্রার্থী রশিদ আহমদের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে। এতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী লিয়াকত আলীসহ বেশ কয়েকজন আহত হয়। এ ঘটনায় মামলা করতে গেলে পুলিশ প্রকৃত হামলাকারীদের বাদ দিয়ে এলাকার নিরীহ লোকদের নামে মামলা গ্রহন করে।
এ ঘটনার পর এলাকায় এখনো আতংক বিরাজ করছে।নৌকার প্রার্থীর লোকজন ইউনিয়নের বিভিন্ন এলাকায় তাদের পোষ্টার ব্যানার ছিড়ে ফেলেছে। এলাকায় কোন প্রচারনা চালাতে দিচ্ছে না। তিনি বলেন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা নির্বাচন কমিশনের কাজ হলেও তাদের ভুমিকা পক্ষপাত মূলক। বাঁশখালী থানার পুলিশ নৌকার প্রার্থীর পক্ষ হয়ে কাজ করছে। প্রশাসনের এমন পক্ষপাত মূলক আচরণের কারণে তার কর্মী সমর্থকরা রীতিমত আতংকিত। ভয়ে কেউ এলাকায় থাকতে পারছে না। এমন পরিস্থিতিতে সুষ্ঠ নির্বাচন নিয়ে শংকিত, তিনি বলেন নৌকার প্রার্থী নিজের পছন্দের লোকজনকে পোলিং প্রিসাইডিং নিয়োগ দিয়ে প্রশাসনের সহায়তায় ভোট ডাকাতির পরিকল্পনা করছে। এছাড়া তার কর্মীসমর্থকদের পুলিশ দিয়ে নানা মামলার ভয় দেখিয়ে এলাকা ছাড়া করছে যাতে কেন্দ্রে এজেন্ট দিতে না পারে।
তিনি সুষ্ঠ নির্বাচনের স্বার্থে এ ইউনিয়নে অতিরিক্ত পুলিশ বিজিবি মোতায়েনসহ প্রশাসনের নিরপেক্ষ ভুমিকার দাবি জানান। এসময় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী লিয়াকত আলীর ছেলে হেলাল উদ্দিন,মেয়ে নুসরাত জাহান লায়লাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited