চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বিএনপি-ছাত্রলীগের কর্মসূচী ঠেকাতে রাঙামাটির কাপ্তাইয়ে ১৪৪ ধারা জারি

রাঙ্গামাটি প্রতিনিধি :    |    ০২:১৪ পিএম, ২০২২-০৮-২৮

বিএনপি-ছাত্রলীগের কর্মসূচী ঠেকাতে রাঙামাটির কাপ্তাইয়ে ১৪৪ ধারা জারি

রাঙামাটির কাপ্তাইয়ে উপজেলা প্রশাসনের ১৪৪ ধারা জারিতে নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থানের কারনে পূর্ব নির্ধারিত কর্মসূচী পালন থেকে বিরত রয়েছে বিএনপি ও ছাত্রলীগের নেতাকর্মীরা। আজ রবিবার সকাল ১০:০০টা থেকে উপজেলা সদরে বিএনপি ও ছাত্রলীগের পক্ষ থেকে একই সময়ে একই স্থানে সভা-সমাবেশের আয়োজন করা হলে উদ্ভূত পরিস্তিতিতে সম্ভাব্য সাংঘর্ষিক পরিস্থিতি মোকাবেলায় কাপ্তাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রোববার সকাল হতে সন্ধ্যা পর্যন্ত কাপ্তাই উপজেলাসহ আশেপাশের এলাকাগুলোতে সকল প্রকার সভা-সমাবেশসহ একই সাথে চারজনের অধিক লোকজন জমায়েত সম্পূর্নরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। 

শনিবার(২৭ আগস্ট) রাতে কাপ্তাই উপজেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান স্বাক্ষরিত  এক গণবিজ্ঞপ্তিতে ১৪৪ ধারা জারির কথা জানানো হয়।

এদিকে রবিবার সকাল হতে ক্ষমতাসীন আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশ করেনি।  একইসাথে বিএনপির নেতাকর্মীদেরও মাঠে দেখা যায়নি। সকাল থেকেই কাপ্তাই উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ন পয়েন্টে পুলিশী টগল ছিলো চোখে পড়ার মতো।

কাপ্তাই উপজেলা ম্যাজিষ্ট্রেট ও ইউএনও মুনতাসির জাহান জানিয়েছেন, রবিবার দুইটি বৃহত্তর দলের একই স্থানে একই সময়ে সমাবেশ ডাকায় অনাকাঙ্খিত ঘটনা এড়াতে এবং জনমনে আতঙ্ক দূর করতে কাপ্তাই উপজেলা প্রশাসন ফৌজদারি কার্যবিধীর ১৮৯৮ এর ১৪৪ ধারা মোতাবেক সকাল ৬ টা হতে সন্ধ্যা ৬ টা পর্যন্ত জরুরী অবস্থার ঘোষণা করেছে।

এদিকে রবিবার সকাল থেকেই কাপ্তাই থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিনের নেতৃত্বে পুলিশ সদস্যদের উপজেলা সদরসহ এর আশেপাশে এলাকায় সরব উপস্থিতি দেখা গেছে। এসময় তিনি গণমাধ্যমকে জানান, বিএনপি-ছাত্রলীগ একই স্থানে সমাবেশ আহবান করায় আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি হবার আশঙ্কা থাকায় জনগণের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা স্বার্থে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ১৪৪ ধারা জারি করে। কেউ যদি আইন শৃঙ্খলার অবনতি, নাশকতা বা ফৌজদারী অপরাধ করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

উল্লেখ্য, জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি, পরিবহন ভাড়াসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বিএনপির ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কাপ্তাই উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে রোববার সকালে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছিলো। এদিকে, একই স্থানে একই সময়ে একই তারিখে কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে তারেক জিয়ার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করার ঘোষণা দেওয়ায় উপজেলা প্রশাসন পরিস্তিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করে।

রিটেলেড নিউজ

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত


প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত


 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত


 মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত


“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর