শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০২:৫৫ পিএম, ২০২৫-০৬-২৪
এম মনির চৌধুরী রানা
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ এলাকায় ১৪ হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক মাদককারবারিকে আটক করেছে পুলিশ। এসময় ইয়াবা পাচারের কাজে ব্যবহৃত একটি হানিফ এসি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৭০৮৪) জব্দ করা হয়।
সোমবার (২৩ জুন ) সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটের দিকে উপজেলার দোহাজারী পৌরসভাস্থ দোহাজারী বাজারের পশ্চিম পাশে শেভরন ডায়াগনস্টিক সেন্টারের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৪২ লক্ষ টাকা বলে জানা যায়।
পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার এলাকায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব মো: সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) এর নির্দেশনায় চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুজ্জামান এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) সোহেল মিয়া সঙ্গীয় অফিসার ফোর্সসহ দোহাজারী বাজারের পশ্চিম পাশে শেভরন ডায়াগনস্টিক সেন্টারের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর উপস্থিত হয়ে একটি নীল সাদা বর্ণের হানিফ পরিবহনের এসি বাস তল্লাশি করার সময় বাসের হেলপার আসামী মো: মারুফ হোসেনকে আটক করেন।
পরবর্তীতে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদ করলে বাসের বামপাশের যাত্রীদের মালামাল রাখার ৩ নম্বর বক্সে ভিতর হতে ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অপরদিকে অপর আসামী বাসের ড্রাইভার মো: আবছার উদ্দিন (৩৪) কৌশলে পালিয়ে যায়।
আটককৃত হলেন হানিফ এসি বাসের হেলপার চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ড শান্তির বাজার এলাকার সোনা মিয়ার ছেলে মো: মারুফ হোসেন (২২)। পলাতক আসামি হলেন হানিফ এসি বাসের ড্রাইভার চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার দশমাইল, হাসপাতালের পাশে এলাকার লাল মিয়ার ছেলে মো: আবছার উদ্দিন (৩৪) ড্রাইভার।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান বলেন, সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম জেলার পুলিশ সুপার জনাব মো: সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) এর নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি হানিফ এসি বাস সহ ১ মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হবে।
আলমগীর মানিক, রাঙামাটি : কাপ্তাই-চট্টগ্রাম সড়ককে ব্যবহার করে অবৈধ সিগারেট পাচারের একটি চালান আটকের পর নতুন করে সামনে এসেছà§...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের চকরিয়ায় কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসান অপহরণ ও হতà...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলার ডিম পাহাড়সংলগ্ন থানচি সড়কের ২৩ কিলোমিটার এলাকায় গভীর রাতে নির্মাণকাà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে ‘দৈনিক আমাদের চট্টগ্রাম’-এর সহ-সম্পাদক ও স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা ও দস্যুতা সংগঠনের অভিযোগে একাধিক মামলার আসà...বিস্তারিত
আনোয়ারা, প্রতিনিধি :: : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নে মো. আইয়ুব আলী (৩৭) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited