চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

নতুন রূপে চট্টগ্রাম ছাড়ে সুবর্ণ এক্সপ্রেস ট্রেন

নিজস্ব প্রতিবেদক    |    ০১:৫২ পিএম, ২০২০-১১-০৩

নতুন রূপে চট্টগ্রাম ছাড়ে সুবর্ণ এক্সপ্রেস ট্রেন

ইন্দোনেশিয়া থেকে আসা নতুন রেক (বগি) যুক্ত হলো সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে।  মঙ্গলবার ( ৩ নভেম্বর) এ ট্রেনে লাল-সবুজ রঙের বগি যুক্ত হয়। সকাল ৭টায় নতুন রূপে চট্টগ্রাম ছাড়ে ট্রেনটি। এ সময় উপস্থিত ছিলেন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (অতিরিক্ত দায়িত্ব) সরদার সাহাদাত আলী।  জানতে চাইলে তিনি বলেন, সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের পুরাতন রেক সরিয়ে ইন্দোনেশিয়া থেকে আনা নতুন রেক যুক্ত করা হয়েছে। এখন থেকে যাত্রীদের ভ্রমণ আরও উন্নত হলো। ট্রেনকে আধুনিক ও উন্নত সেবা দেওয়ার লক্ষ্যে মাননীয় রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজনের অনেক পদক্ষেপের মধ্যে এটিও একটি পদক্ষেপ। চট্টগ্রাম-ঢাকা রুটে চলাচল করা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে ২০০৬ সালে সাদা চায়না বগি যুক্ত হয়। ১৪ বছর পর এসব সাদা বগি সরিয়ে ইন্দোনেশিয়ার লাল-সবুজের বগি যুক্ত হয়েছে। আগের মতো ১৮/৩৬ লোডে কাজ করবে সুবর্ণ এক্সপ্রেস ট্রেন।  এতে এসি চেয়ার আছে ৮টি, শোভন চেয়ার ৭টি। এছাড়া শোভন চেয়ার, গার্ড ব্রেক, ডাইনিং মিলিয়ে ২টি (যেখানে আগে চাইনিজ সাদা রেকে একটি এসি গার্ড ব্রেক কাজ করত)। পাওয়ার কার আছে একটি। তবে নতুন সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে আসনসংখ্যা ৯টি কমেছে। আগে যেখানে ৮৯৯টি ছিলো, সেখানে নতুন রেকে ৮৯০টি আসন রয়েছে।  রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) সাদেকুর রহমান বলেন, সম্প্রতি ইন্দোনেশিয়া থেকে আসা লাল-সবুজের নতুন রেক সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে যুক্ত হয়। সকাল ৭টায় ট্রেনটি নতুন রূপে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। নতুর রেকের সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের টিকিট বিক্রি হয় ২৫ অক্টোবর থেকে।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর