শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৭:১৬ পিএম, ২০২৪-০৯-০১
চট্টগ্রামের ফটিকছড়ির ১৮ টি ইউনিয়ন, দুটি পৌরসভায় ভয়াবহ বন্যায় ৪৭৬ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এবারের ভয়াবহ বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে গ্রামীণ সড়ক থেকে শুরু করে রাস্তা, ব্রিজ-কালভার্টের। পাশাপাশি ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে রোপা আমন ও গ্রীষ্মকালীন সবজি ক্ষেতের। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী জানান সম্প্রতিক বন্যায় পুরো উপজেলায় আনুমানি ৪ শত ৭৬ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পানি কমলেও ক্ষত রয়ে গেছে। বন্যায় মাছের প্রজেক্ট, ক্ষেতের ফসল, গৃহপালিত প্রাণী, রাস্তা-ঘাট ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। বিষয়টি জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে অবহিত করবো।
এতে কৃষিতে ক্ষতির পরিমাণ ১২০ কোটি টাকা, নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্র জানা গেছে বন্যায় ৬০০টি সম্পূর্ণ এবং ৪ হাজার ৮০০টি আংশিকসহ মোট ৫ হাজার ৪০০টি ঘরবাড়রর ক্ষতি হয়েছে। টাকার হিসেবে ক্ষতির পরিমাণ ৯৬ কোটি। কৃষিতে ক্ষতির পরিমাণ ১২০ কোটি টাকা। মৎস্য খাতে ক্ষতি ৩৮ কোটি টাকা। রাস্তা, ব্রিজ-কালভার্ট, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের ক্ষতি ২২৩ কোটি টাকা।
বন্যায় ভেঙে গেছে হালদা নদীসহ বেশ কয়েকটি খালের বেড়িঁ বাঁধ।পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন এসব বাঁধ ভেঙে ক্ষতি হয়েছে ১৫ কোটি টাকা। এ ছাড়াও জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ, নলকূপ ও টয়লেটের ক্ষতির পরিমাণ ১৪ কোটি টাকা। ফটিকছড়িতে বন্যায় তিন জনের মৃত্যু হয়। ক্ষতিগ্রস্তদের মাঝে ১৫০ টন চাল ৯ লাখ ৭৫ হাজার নগদ টাকাসহ অন্যান্য ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। ৫ হাজার ৪০০টি ঘরবাড়ির ক্ষতি হয়েছে।
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত
চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited