শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৬:৪২ পিএম, ২০২৬-০১-০৪
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল আয়োজন করেছেন বিএনপি মনোনিত প্রার্থী সরওয়ার আলমগীর।
শনিবার (৩ জানুয়ারি) ফটিকছড়ি সরকারী কলেজ মাঠে এ খতমে কুরআন, দোয়া মাহফিল, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বিএনপি মনোনিত প্রার্থী সরওয়ার আলমগীর বলেন, বিশ্বের মধ্যে বড় জানাজা নামাজ হয়েছে বাংলাদেশর নেত্রী, আপোষহীন নেত্রী, গনতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার। এটাই প্রমাণ করে এদেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন তিনি ।
শুধুই তা-ই নয় তাঁকে শ্রদ্ধা জানাতে বিভিন্ন দেশের প্রতিনিধিগণ এসেছিলেন । অথচ একসময় স্বৈরাচার শাসকরা চক্রান্ত করে তাঁকে বিদেশে চলে পাঠিয়ে দিতে চেয়েছিল। কিন্তু বেগম জিয়া এ দেশ ছেড়ে যাননি। বেগম খালেদা জিয়া মানুষের হৃদয়ে অমর হয়ে থাকবেন, যতদিন থাকবে এই বাংলাদেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক বিচারপতি এড্যাভোকেট ফয়সাল মাহমুদ ফয়েজী । তিনি বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে মুনাজাত করেন।
ফটিকছড়ি পৌরসভা বিএনপি আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চনের সভাপতিত্বে ও বিএনপি নেতা মুনসুর আলম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রবীণ বিএনপি নেতা আহমেদ হোসেন তালুকদার, মিহির চক্রবর্তী, নুরুল হুদা চৌধুরী, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, নাজিরহাট পৌরসভা বিএনপি আহবায়ক এজহার মিয়া, সদস্য সচিব শাহনেওয়াজ সেবুল, ফরিদুল আলম চেয়ারম্যান, শফিউল আজম চেয়ারম্যান, জাহাঙ্গীর আলম চেয়ারম্যান, সরোয়ার হোসেন মেম্বার, এম শফিউল আলম, নাছির উদ্দীন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ফজল বারী, আবুল কালাম আজাদ, মহিব উল্লাহ বাহার, আবু আজম তালুকদার, নুরুল ইসলাম মেম্বার, সুজা চৌধুরী, উপজেলা যুবদলের সভাপতি মিঞা মোশরাফুল আনোয়ার চৌধুরী মশু, সেক্রেটারী মোজাহারুল ইকবাল লাভলু, ফটিকছড়ি পৌরসভা যুবদলের সভাপতি এমদাদুল ইসলাম মুন্না, সেক্রেটারী সাইফুল হায়দার রাসেল, নাজিরহাট পৌরসভা যুবদলের সভাপতি প্রিঞ্চ ওমর ফারুক, সেক্রেটারী আরাফাত তোষার, আরমান উদ্দিন কালু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিন উদ্দিন মেসি, সেক্রেটারী ইঞ্জিনিয়ার মুন্না, এম এ মাহফুজ প্রমুখ।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited