শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০৫:২৪ পিএম, ২০২২-০৬-১৩
মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন প্রবীণ অভিনেতা শক্তি কাপুরের ছেলে সিদ্ধান্ত কাপুর। রোববার (১২ জুন) রাতে ভারতের বেঙ্গালুরুর একটি মাদক পার্টি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে জানা গেছে, মাদকাসক্ত অবস্থাতেই ধরা পড়েন এই স্টারকিড সিদ্ধান্ত কাপুর। তার সঙ্গে আরও ৫ জনকে গ্রেফতার করা হইছে। মাদক পার্টি থেকে তাদের বেঙ্গালুরুর উলসুর পুলিশ স্টেশনে নেওয়া হয়েছে।
জানা যায়, সেই পার্টিতে ডিস্কো জকি হিসেবে অংশ নিয়েছিলেন সিদ্ধান্ত। পার্টিতে থাকা ৩৫ জনের রক্তের নমুনা পরীক্ষা করলে ছয় জনের শরীরে মাদকের অস্তিত্ব পাওয়া যায়। তাদের বিরুদ্ধে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবসটেন্স ধারায় মামলা করেছে বেঙ্গালুরুর পুলিশ। আজ সোমবার (১৩ জুন) তাদের নেওয়া হবে আদালতে।
এদিকে নিজের ছেলেকে নির্দোষ দাবি করছেন শক্তি কাপুর। তার ধারণা, সিদ্ধান্ত এমন কাজ করতেই পারে না। ছেলের কাছে যে মাদক থাকতে পারে, তাও বিশ্বাস করতে চান না তিনি। একসঙ্গে সিদ্ধান্তকে গ্রেফতার নয়, আটক করা হয়েছে বলে দাবি তার।
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা: খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্...বিস্তারিত
আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকর...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে ...বিস্তারিত
আব্দুল আলীম নোবেল, কক্সবাজার : কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হিমছড়ি জাতীয় উদ্যান ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কক্সবাজার জেল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited