শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ১২:৫৬ পিএম, ২০২২-০৪-২৬
নগরের পতেঙ্গা থানার এয়ারপোর্ট নেজাম মার্কেট এলাকায় ট্রাকের ধাক্কা মো. মামুন (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মামুন একই এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি দৈনিক ভিত্তিতে বিমানবন্দর এলাকায় কাজ করতেন।
হাসপাতালে আনয়নকারী মো. ফিরোজ বলেন, চালের ট্রাকের ধাক্কায় মামুনের নাকে, মুখে ও মাথায় আঘাত পেয়ে রাস্তায় পড়েছিলেন। সেখান থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসি।
পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান বলেন, এয়ারপোর্টের নেজাম মার্কেট এলাকা থেকে রাত সোয়া ৮টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত এক যুবককে চমেক হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক ২৮ নম্বর ওয়ার্ডে পাঠান। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited