চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি চবি শিক্ষার্থীদের

চবি প্রতিনিধি :    |    ০৬:৪৬ পিএম, ২০২১-০২-১০

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি চবি শিক্ষার্থীদের

শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ ছুটি না বাড়িয়ে বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেওয়া ও একাডেমিক কার্যক্রম চালু করার দাবিতে মানববন্ধন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাধারণ শিক্ষার্থীরা। বুধবার (১০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বুদ্ধিজীবী চত্বরে মানববন্ধন করেন তারা। এসময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপচার্য বরাবর ছয় দফা দাবি উল্লেখ করে স্মারকলিপি দেন।  
ছয় দফা দাবি
বিশ্ববিদ্যালয় ও আবাসিক হলসমূহ খুলে দিয়ে চলমান আবাসন সংকট নিরসন। স্বাস্থ্য বিধি মেনে শিক্ষার্থীদের স্ব-শরীরে ক্লাস করার অনুমতি দেওয়া। দ্রুত সময়ের মধ্যে ক্লাস শেষ করা ও পর্যায়ক্রমে ১ম, ২য়, ৩য়, ৪র্থ বর্ষের পরীক্ষার ব্যবস্থা করা। ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য বিশেষ বিবেচনায় দ্রুততম সময়ের মধ্যে স্ব-শরীরে ক্লাস করার অনুমতি দেওয়া। সেশন জট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। যাতায়াতের সমস্যা নিরসনে ‘ফ্রি বাস সার্ভিস’ চালু করা।
ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থী মো. আরজু আহমেদের সঞ্চলনায় মানববন্ধনে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিবন্ধী ছাত্র সমাজের (ডিসকু) সাধারণ সম্পাদক  গোলাম কিবরিয়া, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি রোনাল চাকমা, দর্শন বিভাগের শিক্ষার্থী ফজলে রাব্বি কানন, ইংরেজি বিভাগের শিক্ষার্থী শিহাব প্রমুখ। 
মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া দেশের সবকিছু এখন সচল। কিন্তু এভাবে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা সেশনজটে পড়ার সম্ভাবনা রয়েছে। তাই আমরা সরকারের কাছে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার আবেদন জানাচ্ছি। কোভিডের দোহাই দিয়ে আর যেন সাধারণ ছুটি বাড়ানো না হয়।  শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দিয়ে নিয়মিত অ্যাকাডেমিক কার্যক্রম চালু করার আহ্বান জানান তারা।  
 

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর