চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

প্রধান উপদেষ্টার সঙ্গে কানাডার সিনেটর ও দুই সংসদ সদস্যের সাক্ষাৎ : বাণিজ্য জোরদার ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা

ঢাকা অফিস :    |    ০৭:৪২ পিএম, ২০২৫-১১-১২

প্রধান উপদেষ্টার সঙ্গে কানাডার সিনেটর ও দুই সংসদ সদস্যের সাক্ষাৎ : বাণিজ্য জোরদার ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা

কানাডার সিনেটর সালমা আতাউল্লাহজান এবং দুই সংসদ সদস্য সালমা জাহিদ ও সামীর জুবেরি আজ বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সিনেটর সালমা আতাউল্লাহজানের নেতৃত্বে প্রতিনিধি দল দুই দেশের মধ্যে বাণিজ্যিক সহযোগিতা আরও জোরদার এবং রোহিঙ্গা সংকট সমাধানের উপায় নিয়ে আলোচনা করেন।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস প্রতিনিধি দলের সঙ্গে চলমান সংস্কার কার্ষক্রম এবং আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা করেন।
তিনি বলেন, ‘আপনারা এমন সময় এসেছেন, যখন যুবকদের নেতৃত্বে সংঘটিত গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এখন আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যা দেশের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হবে।’
প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতি কানাডার অটল সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘৮ বছর অতিবাহিত হয়েছে। রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনই একমাত্র কার্যকর সমাধান, এর কোনো বিকল্প নেই। এখানে প্রায় ১২ লাখ মানুষ বসবাস করছে। হাজার হাজার শিশু জন্মগ্রহণ করেছে এবং তারা নিজের নাগরিকত্ব বা ভবিষ্যৎ সম্পর্কে স্পষ্ট ধারণা ছাড়াই বেড়ে উঠছে—  এবং তারা উদ্বিগ্ন। এখন আমরা অর্থনৈতিক কাটা-ছাঁটের মুখোমুখি, যা এই সংকটকে আরও কঠিন করে তুলেছে।’
সিনেটর সালমা আতাউল্লাহজান জানান, রোহিঙ্গা সংকট নিয়ে তিনি বক্তব্য রাখবেন এবং বাস্তুচ্যুত জনগোষ্ঠিকে সহায়তা প্রদানের জন্য কানাডার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। 
তিনি বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলছি। বিষয়টি অত্যন্ত গুরুতর। বিশ্বের উচিত তাদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার প্রতি মনোযোগ দেওয়া। তিনি অধ্যাপক ইউনূসকে এ বিষয়ে অব্যাহত প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান।
সংসদ সদস্য সামীর জুবেরি, যিনি বৈচিত্র্য, অন্তর্ভুক্তি ও প্রতিবন্ধী বিষয়ক মন্ত্রীর সংসদীয় সচিব, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বৈচিত্র্যকরণের প্রতি কানাডার আগ্রকের কথা উল্লেখ করেন। 
তিনি বলেন, ‘আমরা আমাদের বাণিজ্য বৈচিত্র্যকরণের জন্য কাজ করছি। বাংলাদেশ ও কানাডা উভয় দেশের মানুষের মধ্যে দৃঢ় সম্পর্ক রয়েছে। আমাদের প্রধানমন্ত্রী সম্প্রতি এশিয়া সফর করেছেন বাণিজ্য অংশীদারিত্ব সম্প্রসারণ এবং বৈচিত্র্যকরণের লক্ষ্য নিয়ে।’
প্রতিনিধি দলের অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনালে (এইচসিআই) গ্লোবাল প্রধান নির্বাহী মাহমুদা খান, হিউম্যান কনসার্ন ইউএসএর (এইচসিইউএসএ) প্রধান নির্বাহী মাসুম মাহবুব, জেসটাল্ট কমিউনিকেশনসের প্রধান নির্বাহী আহমাদ আত্তিয়া এবং ইসলামিক রিলিফ কানাডার প্রধান নির্বাহী উসামা খান।
সাক্ষাৎকালে উভয় পক্ষ বস্ত্র, কৃষি ও অন্যান্য খাতে সম্ভাব্য বাণিজ্যের সুযোগ নিয়ে আলোচনা করেন এবং বাংলাদেশের ক্রমবর্ধমান রপ্তানি খাতে কানাডার বিনিয়োগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
সাক্ষাতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না: মেয়র শাহাদাত

সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না: মেয়র শাহাদাত

নিজস্ব প্রতিবেদক : স্পষ্ট করে বলতে চাই, এখানে কোনো সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না। যারা সিন্ডিকেট করে প...বিস্তারিত


রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত


রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত


জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবার মান আরও দৃশ্যমান করার তাগিদ : আবু সুফিয়ান এমপি

জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবার মান আরও দৃশ্যমান করার তাগিদ : আবু সুফিয়ান এমপি

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রাম ২৫০ শয্যা ব...বিস্তারিত


জাপানের সহায়তায় চট্টগ্রামের বর্জ্য থেকে ১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন 

জাপানের সহায়তায় চট্টগ্রামের বর্জ্য থেকে ১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন 

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংগৃহীত বর্জ্য পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে বিদ্যুতে রূপান্তর ক...বিস্তারিত


ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর