শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:৩৭ পিএম, ২০২১-০২-২৬
আজ শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে জামালখান মোড়ে আবারও শুরু হতে যাচ্ছে সাংস্কৃতিক সন্ধ্যা প্রোগ্রামটি। আবার ‘পুরনো সুরে দর্শনার্থীদের মাতাবে নতুন প্রজন্মের শিল্পীরা’। এতে প্রধান অতিথি থাকবেন চসিকের নতুন মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। সার্বিক তত্বাবধানে থাকবেন জামাল খান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন। সাংস্কৃতিক সন্ধ্যার শিল্পী হিসাবে উপস্থিত থাকবেন পাপড়ী ভট্টাচার্য, হিমেল মন্ডল এবং তন্বী সাহা।
প্রায় এক বছর পর চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ২১ নাম্বার জামাল খান ওয়ার্ডে ফের শুরু হচ্ছে ‘সাংস্কৃতিক সন্ধ্যা’ অনুষ্ঠানটি। এখন থেকে প্রতি শুক্রবার সন্ধ্যায় নিয়মিত গানে গানে মুখরিত হবে জামাল খান মোড়।
কাউন্সিলর শৈবাল দাশ সুমনের ব্যক্তিগত সচিব সোমেন বিশ্বাস টিপু জানান, করোনা ভাইরাসের সংক্রমণের কারণে গত এক বছর ধরে এ সাংস্কৃতিক সন্ধ্যা বন্ধ ছিল, যা আজ শুক্রবার থেকে আবার শুরু হবে। এ সাংস্কৃতিক সন্ধ্যা প্রতি শুক্রবার অনুষ্ঠিত হবে। ‘উচ্ছ্বাসে আনন্দে সম্প্রীতিতে জামাল খান’ এ স্লোগানে গত বছরের ফেব্রুয়ারি পর্যন্ত দুই বছর ধরে অনুষ্ঠিত হয়েছে এ সাংস্কৃতিক সন্ধ্যা।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited