চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

ভোট থেকে সরে দাঁড়ালেন ফটিকছড়ির দুই প্রার্থী

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি :    |    ০৮:২৭ পিএম, ২০২৬-০২-১০

ভোট থেকে সরে দাঁড়ালেন ফটিকছড়ির দুই প্রার্থী

শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে গেলেন ফটিকছড়ি আসনের দুই প্রার্থী। একজন বিএনপিকে ও অন্যজন বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সমর্থন জানিয়ে ভোট থেকে সরে দাঁড়ান। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে সংবাদ সম্মেলন করে ভোটের মাঠ থেকে সরে দাঁড়ান ট্রাক প্রতীকের গণঅধিকার পরিষদ মনোনীত সংসদ সদস্য প্রার্থী রবিউল হাসান তানজীম। তিনি বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরকে সমর্থন জানিয়ে ভোটের মাঠ থেকে নিজেকে গুটিয়ে নেন। এ সময় গণঅধিকার পরিষদ চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি শাহ্ আলম, সিনিয়র সহসভাপতি মনিরুল ইসলাম, সহসভাপতি জিএম ওসমান, মো. সোয়েব, ডা. মো. ইউসুফ, ফটিকছড়ি উপজেলার সভাপতি সালমান সোলাইমান, গণঅধিকার পরিষদ নেতা আবু দাউদ, সাদেক চৌধুরী, শহিদুল ইসলাম সুমন, মাহমুদুল হাসান ইমন, রেজাউল হাসান জুনায়েদ ও বিএনপি নেতা মিহির চক্রবর্তী, শাহজাদা সৈয়দ ওমর ফারুক মাইজভাণ্ডারী, নাছির উদ্দীন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে রবিউল হাসান তানজিম বলেন, বিএনপির সঙ্গে গণঅধিকার পরিষদের রাজনৈতিক সমঝোতা রয়েছে। তাই ভোট থেকে সরে দাঁড়ালাম। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিনকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আহমদ কবির করিম। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল জব্বার, উপজেলা আমির নাজিম উদ্দিন ইমু ও নায়েব আমির অ্যাডভোকেট ইসমাইল গণি প্রমুখ।  নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আহমদ কবির করিম বলেন, বৃহত্তর স্বার্থে স্বেচ্ছায় ভোট থেকে সরে দাঁড়িয়েছি। আশা করবো আমার নেতাকর্মী ও সমর্থকরা দাঁড়িপাল্লায় ভোট দেবেন। 

রিটেলেড নিউজ

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত


ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত


ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত


জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত


মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত


ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর