শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৬:০৭ পিএম, ২০২৬-১০-২০
ফটিকছড়িতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য ও বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সরোয়ার আলমগীর।
মহাঅষ্টমীতে তিনি দক্ষিণ ফটিকছড়ির নানুপুর, বখতপুর, সুয়াবিলসহ সংসদীয় এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করেন।
দক্ষিণ সুয়াবিল স্মরণিকা ক্লাব আয়োজিত পূজামণ্ডপ পরিদর্শনকালে সরোয়ার আলমগীর বলেন, আমি আপনাদের শুভেচ্ছা জানাতে এসেছি।
আপনাদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে এসেছি।
তিনি আরও বলেন, আপনারা বিগত নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে আমাকে সংসদ সদস্য বানিয়েছেন।
আপনাদের এই ঋণ আমি কখনো শোধ করতে পারব না। এ দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি।
অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে সমৃদ্ধি বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, আমাদের দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে সাম্প্রদায়িকতার কোন স্থান নেই। এদেশ আমাদের সকলের। আমাদের মধ্যে কোন ভেদাভেদ নাই।
এ সময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি ও ফটিকছড়ি উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মো. ইব্রাহিম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সিনিয়র সহ সভাপতি রতন কান্তি দেবাশীষ,প্রবীণ বিএনপি নেতা মিহির চক্রবর্তী,সুমন বণিক প্রমুখ।
স্টাফ রিপোর্টার : : জ্বালানি তেল পরিমাপে কম দেওয়া, মিথ্যা বাটখারা ব্যবহার ও মূল্যতালিকা না রাখার অভিযোগে বান্দরবানের...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে ফেনী নদীতে ডুবে মোহাম্মদ সাইমন (১৬) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর করুণ ম...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীর বলেছেন, মাইজভান্ডার শরীফ বিভাজনের নয়, বরং সামà§...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কর্ণফুলী চà...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : বোয়ালখালীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধà§...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : বোয়ালখালীতে সড়কে পড়ে থাকা আনুমানিক ৫৪ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার পরিচয় শনà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited