শিরোনাম
হাটহাজারী প্রতিনিধি : | ০২:৪৮ পিএম, ২০২৬-১১-০২
মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী
চট্টগ্রাম জেলার হাটহাজারী সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করেন সমাজকল্যাণ মন্ত্রনালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
৩০ অক্টোবর ২০২৬ইং পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন চট্রগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম, হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক,, হাটহাজারী উপজেলা সমাজসেবা অফিসার মুজাহিদুল ইসলাম,মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা গোলাম মোস্তফা রঞ্জু, আন্তর্জাতিক উশু বিচারক এবং কোচ আবদুল্লাহ আল ফয়সাল, আন্তর্জাতিক উশু বিচারক এবং কোচ ফারজানা খানম,প্রিন্টেড ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
ফরহাদাবাদ শিশু ও পরিবারের উপ প্রকল্প পরিচালক জেসমিন আকতারের সঞ্চালনায় আয়োজনের শুরুতে মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন কে কেন্দ্রের নিবাসী অনাথ শিশুরা ফুলেল শুভেচ্ছা জানান।পরে সমাজকল্যাণ মন্ত্রী বৃক্ষরোপন কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং কেন্দ্রের বাগানে পেয়ারার চারা রোপণ ও
শিশুদের তৈরিকৃত 'আলোকবর্তিকা' শিরোনামে দেয়ালিকার দ্বাদশ সংখ্যা উন্মোচন করেন।
এবং মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অনশনেন।
কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে কেন্দ্রের সার্বিক সেবা কার্যক্রম এর প্রবাহ চিত্র উপস্থাপন করেন। আয়োজনে নিবাসী শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে ভূয়সী প্রসংশা করেন মন্ত্রীসহ উপস্থিত সকলেই। অনুষ্ঠানের শেষভাগে শিশুরা মন্ত্রীর জন্য তাদের তৈরিকৃত পুঁতির তৈরি তাজমহল শোপিস উপহার দেন এবং কর্মকর্তা-কর্মচারীর পক্ষ থেকে দেওয়া হয় বিশেষ সন্মাননা ক্রেস্ট। এছাড়া ও মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন কেন্দ্রের সার্বিক পরিবেশ,আবাসন ব্যবস্থা অফিস ব্যবস্থাপনা,সহ নানাবিধ সেবা কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এবং কেন্দ্রের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
সমাজকল্যাণ মন্ত্রীর এই পরিদর্শন কেন্দ্রের সেবা কার্যক্রমকে অধিক সমৃদ্ধ ও বেগবান করবে বলে আমরা বিশ্বাস করি-মর্মে মন্তব্য করেন।
কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার বলেন মন্ত্রী মহোদয় পরিদর্শন করে সরকারি শিশু পরিবার ও সেইফ হোম ও সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সমাজের সুবিধাবঞ্চিত, বিপন্ন,পথ শিশুদের সমাজের মূলস্রোত ধারায় ফিরিয়ে আনার প্রয়াসে নিরাপদ আশ্রয়, খাদ্য, বস্ত্র ,মৌলিক স্বাস্থ্যসেবা, শিক্ষা, ধর্মীয় ও নৈতিক শিক্ষা, জীবন দক্ষতা উন্নয়ন, মনোসামাজিক সহায়তা, কারিগরি প্রশিক্ষন চিত্ত বিনোদন, চাকুরীতে নিযুক্তকরণ সহ সকল সরকারি সুযোগ-সুবিধার আশ্বস্ত করেন।
বোয়ালখালী প্রতিনিধি : : বোয়ালখালীতে মহানগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি প্রাইভেটকার দুমড়ে মুচড়ে গেছে। এতে গাড়ির চালক à...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটিয়ে অবশেষে নিজস্ব ইবাদতখানা মসজিদ পেতে যাচ্ছেন চট্টগ্রামের ফটিকছ...বিস্তারিত
মো.আরফান উদ্দীন : মিয়ানমার সীমান্ত দিয়ে কক্সবাজার ও বান্দরবানের বিভিন্ন পথ ব্যবহার করে বাংলাদেশে ঢুকছে ইয়াবা ও ক্র...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসী মোহাম্মদ আবুল কাশেমের ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : ফটিকছড়িতে সড়কের পাশ থেকে বিবস্ত্র অবস্থায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পটিয়ায় ১২ বছরের এক শিশুকে অপহরণের অভিযোগে থানায় দায়ের করা মামলায় বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited