চট্টগ্রাম   সোমবার, ২ নভেম্বর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৮৭৯ জন

নিজস্ব প্রতিবেদক    |    ০৩:৫২ পিএম, ২০২৬-১১-০২

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৮৭৯ জন

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় একদিনে ৮৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক করা হয়েছে ৪৪৯ জনকে।
তাদের মধ্যে ৩০৩ জনকে মুচলেকায় অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ১৪৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
রোববার (১ নভেম্বর) পরিচালিত এসব অভিযানের তথ্য সোমবার (২ নভেম্বর) দুপুরে জানানো হয়।
চট্টগ্রাম রেঞ্জের তথ্য অনুযায়ী, মাদকবিরোধী কার্যক্রমে ১২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তাদের কাছ থেকে ১২ হাজার ৫৭৭টি ইয়াবা বড়ি, ৮১ কেজি ৪০৫ গ্রাম গাঁজা, ১৫০ লিটার চোলাই মদ এবং বিদেশি মদের ৬১টি বোতল উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ১০১ জন, আগের মামলায় ৫১ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ২৪ জন এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আটজন রয়েছেন।
এ ছাড়া ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৪৫ জন, গ্রেপ্তারি পরোয়ানামূলে ১১৮ জন এবং সাজা পরোয়ানামূলে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদক মামলায় গ্রেপ্তার করা হয়েছে ৬৭ জনকে। তাদের মধ্যে দুজন মাদক বহনকারী এবং ৬৫ জন মাদকসেবী। পাশাপাশি নিয়মিত ও অন্যান্য মামলায় আরও ৫৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩২ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া ২৮ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় এবং ৪৬টি মাদক মামলা করা হয়েছে।
অন্যদিকে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১১ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে চট্টগ্রামে তিনজন, লক্ষ্মীপুরে দুজন, কক্সবাজারে একজন, কুমিল্লায় দুজন, ব্রাহ্মণবাড়িয়ায় একজন এবং চাঁদপুরে দুজন রয়েছেন। কিশোর গ্যাংবিরোধী অভিযানে জেলাভিত্তিক হিসাবে কুমিল্লায় সর্বোচ্চ ২১৬ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রামে ৭২, চাঁদপুরে ৪৯, লক্ষ্মীপুরে ২৫, নোয়াখালীতে ১৮, কক্সবাজারে ১৭, ফেনীতে ১৫, রাঙামাটিতে ১২, খাগড়াছড়িতে ছয় এবং বান্দরবানে চারজনকে আটক করা হয়েছে। 

রিটেলেড নিউজ

লাইসেন্স ছাড়া খাদ্যপণ্য বিক্রি, দুই বেকারি মালিককে জরিমানা

লাইসেন্স ছাড়া খাদ্যপণ্য বিক্রি, দুই বেকারি মালিককে জরিমানা

নিজস্ব প্রতিবেদক : বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই বিস্কুট, কেক ও পাউরুটিসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন এবং বিক্রির পাশাপাশà...বিস্তারিত


চালকের আসনের নিচে রাখা ব্যাগে মিললো অস্ত্র

চালকের আসনের নিচে রাখা ব্যাগে মিললো অস্ত্র

নিজস্ব প্রতিবেদক : নগরের বায়েজিদ বোস্তামীতে দেশে তৈরি একটি এলজি ও একটি কার্তুজসহ মো. মিজানুর রহমান (৪৮) নামের এক যুবককà...বিস্তারিত


৪ দিন কম থাকবে গ্যাসের চাপ

৪ দিন কম থাকবে গ্যাসের চাপ

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের মহেশখালীর সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণের জন্য বুধবার (৪ নভেম্বর) সকাà...বিস্তারিত


বগাসহ চারজনের একদিনের রিমান্ড মঞ্জুর

বগাসহ চারজনের একদিনের রিমান্ড মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশী থানা পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় পুলিশের তালিকাভুক্ত অপà¦...বিস্তারিত


মীরসরাইয়ে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত, আহত ২

মীরসরাইয়ে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত, আহত ২

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুটি ট্রাকের সংঘর্ষে মিলন (২০) নামের এক ট্রাকের হেলপার নিহত হয়েছà...বিস্তারিত


প্রযুসের উদ্যোগে চট্টগ্রামে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

প্রযুসের উদ্যোগে চট্টগ্রামে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

আমাদের ডেস্ক : : ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রশিক্ষিত যুব সংস্থা (পà§...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর