চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চকরিয়া পৌরসভায় এবার যুক্ত হলো ১ কোটি ২০ লাখ টাকার মিক্সার অটো মিনি প্লান মিশিন

এম,নুরুদ্দোজা,চকরিয়া:    |    ০১:০২ পিএম, ২০২০-০৮-২০

চকরিয়া পৌরসভায় এবার যুক্ত হলো ১ কোটি ২০ লাখ টাকার মিক্সার অটো মিনি প্লান মিশিন

উন্নয়নের ছোঁয়ায় বদলে যাচ্ছে কক্সবাজারেের  চকরিয়া পৌরশহর। সেইসঙ্গে বদলে যাচ্ছে পৌরবাসীর জীবনমান। পৌরসভার এমজিএসপি পকল্পের কাজের ঠিকাদার মেসার্স সেলিম এন্ড ব্রাদার্স এর রাস্তার কাজ দ্রুত বাস্তবায়নে মেয়র আলমগীর চৌধুরীর নেতৃত্বে পৌরশহরের উন্নয়নের কার্যক্রম চলমান রাখতে এবার যুক্ত হলো ১ কোটি ২০ লাখ টাকার মিক্সার অটো মিনি প্লান। এই মিক্সার মিশিন দ্বারা কম সময়ের মধ্যে সহজেই রাস্তার কাজ করা যাবে।
চকরিয়া পৌরপিতা আলমগীর চৌধুরী’র নিরলস প্রচেষ্টায় পৌরশহরের অলি-গলিতে উন্নয়নের ছোঁয়া লেগেছে। হাট-বাজারের কর, দোকান ঘর ভাড়া, গবাদি পশুর হাট ইজারা, অফিস আদালতের পৌরকর, পাবলিক হোল্ডিং কর দিয়ে পরিচালিত হয়ে আসছে এই পৌরসভা। এছাড়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন উন্নয়ন সংস্থার সার্বিক সহযোগিতায় উন্নয়ন কর্মকান্ড চলমান রয়েছে চকরিয়া পৌরশহরে। যার কারণে এই পৌরশহরের চিত্র দিন দিন বদলে যাচ্ছে।
এদিকে চকরিয়া পৌরসভার ৯টি ওয়ার্ডে উন্নত সড়ক যোগাযোগ, উন্নত ড্রেনেজ ব্যবস্থা, অলিতে-গলিতে সড়ক বাতিসহ বিভিন্ন বিষয়ের উন্নয়ন করা হচ্ছে। এছাড়া প্রতিটি ওয়ার্ডে স্থাপন করা হয়েছে একাধিক স্টিলের ডাস্টবিন। প্রতিদিন পৌরসভা থেকে ময়লা ফেলার গাড়ি নিয়মিত ডাস্টবিনগুলো পরিষ্কার করছে।
এশিয়া উন্নয়ন ব্যাংক (এডিবির) অর্থায়নে বেশ কয়েকটি প্রকল্প ছাড়াও ছোট বড় অসংখ্য প্রকল্পের কাজ চলমান থাকায় চকরিয়া পৌরবাসী খুবই আনন্দিত।
এ ছাড়াও পৌরসভার নিজস্ব আয় থেকে এবং ব্যক্তিগত তহবিল থেকে পৌর এলাকায় হতদরিদ্রদের শীতবস্ত্র, সেলাই মেশিন, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের বই, খাতা, কলম, ফরম ফিলাপসহ আর্থিক অনুদান দিয়ে যাচ্ছেন মেয়র আলমগীর চৌধুরী।
পৌর মেয়র আলমগীর চৌধুরী বলেন, উন্নয়নের ছোঁয়ায় বদলে যাচ্ছে চকরিয়া পৌরশহর। সেইসঙ্গে বদলে যাচ্ছে পৌরবাসীর জীবনমান। পৌরসভার এমজিএসপি পকল্পের কাজের ঠিকাদার মেসার্স সেলিম এন্ড ব্রাদার্স এর রাস্তার কাজ দ্রুত বাস্তবায়নে চকরিয়া পৌরশহরের উন্নয়নের কার্যক্রম চলমান রাখতে নতুন করে ১ কোটি ২০ লাখ টাকার মিক্সার অটো মিনি প্লান মিশিন ক্রয় করা হয়েছে। এই মিক্সার মিশিন দ্বারা কম সময়ের মধ্যে সহজেই রাস্তার কাজ করা যাবে।
তিনি বলেন, উন্নয়ন কর্মকা- দিয়ে বদলে দিতে চাই চকরিয়া পৌরসভার চিত্র। এক সময় চকরিয়া পৌর এলাকার বেশিরভাগ রাস্তাঘাট ছিল ভাঙাচোরা। সুপেয় পানির অভাব ছিল স্বাভাবিক চিত্র। রাতে বাতি জ¦লত না, অন্ধকারে রাতে পথ চলতে হতো। মাত্র চার বছরের মধ্যে এসব সমস্যার সমাধান করা হয়েছে। আগামীতে এ খাতে আরও ব্যয় বৃদ্ধি করা হবে।
মেয়র আরো বলেন, রাস্তার উন্নয়নের বাকি কাজগুলো আগামি জানুয়ারি মাসের মধ্যে শেষ করা হবে। রাস্তারর কাজ শেষ হলে পৌরবাসীর প্রত্যাশা অনেকাংশে পূরণ হবে বলে মনে করি। রাস্তার কাজ ছাড়াও পানির সমস্যা সমাধান এবং রাতে রাস্তায় আলোর ব্যবস্থা করা হয়েছে। শহরের পানি নিষ্কাশনের জন্য পর্যাপ্ত ড্রেনের কাজ চলমান রয়েছে।
মেয়র আরও বলেন, শিশুদের বিনোদনের জন্য কোনো পার্ক নেই। শিশুদের জন্য অত্যাধুনিক একটি শিশুপার্ক করার চিন্তা করা হচ্ছে। ইতোমধ্যে পৌরসভাকে মাদকমুক্ত করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। মেয়র বলেন, শুরু থেকে যদি পৌরবাসীর ট্যাক্সের টাকার সঠিক ব্যবহার হতো, তাহলে চকরিয়া পৌরসভার চিত্র বদলে যেত। আমার কাজের ধারাবাহিকতা বজায় থাকলে ইনশাআল্লাহ আমার মেয়াদের মধ্যে আমূল পরিবর্তন হবে চকরিয়া পৌরশহরের।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর