শিরোনাম
বোয়ালখালী প্রতিনিধি : | ০৩:৫০ পিএম, ২০২৬-০৪-০৮
চট্টগ্রামের বোয়ালখালীতে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বিশেষজ্ঞ ডাক্তার ও মেডিকেল অফিসারদের সমন্বয়ে একটি র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।মঙ্গলবার (৭ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি'র সভাপতিত্বে সকল বিশেষজ্ঞ ও মেডিকেল অফিসারদের সমন্বয়ে আলোচনা সভা এবং বর্তমানে চলমান সন্দেহজনক হামের উপসর্গ সহ বাচ্চাদের চিকিৎসা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।Management of measles and measles mimicking diseases at the emergency of Boalkhali UHC বিষয়ে হামের উপসর্গযুক্ত রোগীরা আসলেই হাম রোগী নাকি হামের মতো অন্য কোন রোগে আক্রান্ত শিশু এবং সেক্ষেত্রে বোয়ালখালীতে উপজেলা পর্যায়ে কতটুকু সেবা নিশ্চিত করা যাবে সে বিষয়ে বিষদ আলোচনা হয়।বোয়ালখালীতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশে হাম রোগ প্রতিরোধে কি কি কার্যক্রম চালু করা হয়েছে তাঁর বিস্তারিত আলোচনা সহ হাম রোগের চিকিৎসা কিভাবে সহজীকরণ করা যায়, সে বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সহ বিস্তারিত আলোচনা করেন শিশু রোগ বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ ও চক্ষু রোগ বিশেষজ্ঞ সহ আবাসিক মেডিকেল অফিসার এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।এ সময় সভায় উপস্থিত কর্মকর্তারা বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সার্বিক চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে সকলে মিলে বিভিন্ন উদ্যোগ গ্রহণের ব্যাপারে বিশদ আলোচনা করেন।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited