শিরোনাম
বোয়ালখালী প্রতিনিধি : | ০৪:৪৪ পিএম, ২০২৫-১১-২৭
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় দীর্ঘ ৭ বছর ধরে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদ শূন্য রয়েছে। এতে ব্যাহত হচ্ছে উপজেলার শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক কার্যক্রম।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়, বোয়ালখালী উপজেলায় সরকারি বিদ্যালয় রয়েছে ১টি,বেসরকারি বিদ্যালয় রয়েছে ৩৪ টি,মাদ্রাসা রয়েছে ১৪টি,গত ৫.৩.২০১৯ সালে মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুচ বদলী হলে অজন্তা ইসলাম ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করেন গত ১৫.৯.২০২২ সালে তিনি ও বদলী হলে ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করেন। মো: ফরিদুল আলম হোসাইন তিনি গত ২৬.৪.২০২৩ সালে বদলী হলে বর্তমানে ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসারের দায়িত্ব পান সালমা ইসলাম। ভারপ্রাপ্ত দায়িত্ব পালনের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব পালন করছেন রাঙ্গুনিয়া উপজেলার শিক্ষা অফিসার হিসেবে। সপ্তাহের সোমবার তিনি রাঙ্গুনিয়া উপজেলার শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষা অফিসারের শূন্য পদের পাশাপাশি অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর পদ ও শূন্য রয়েছে। এই দুই পদে কেউ নিয়োগ না হওয়ায় শিক্ষা কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে।
বর্তমানে বোয়ালখালী উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব হিসেবে রাঙ্গুনিয়ার কার্যক্রম দেখছেন। তবে একাধারে দুই উপজেলার দায়িত্ব পালন করায় প্রয়োজনীয় নজরদারি ও তদারকি হচ্ছে না বলে অভিযোগ সংশ্লিষ্টদের।
উপজেলা শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের সাধারন সম্পাদক এস,এম মনজুর আলম বলেন,দীর্ঘদিন শিক্ষা কর্মকর্তা না থাকায় শিক্ষা কার্যক্রমে শৃঙ্খলা নষ্ট হচ্ছে। শিক্ষার মান উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, দীর্ঘ সময় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদ খালি রয়েছে।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ অন্য পদে লোকবল দেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে লিখিতভাবে জানানো হয়েছে। প্রত্যাশা করছি তারা শিগগিরই ব্যবস্থা নেবে।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited