শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:৩৮ পিএম, ২০২৬-০৩-০৭
জুলুমতান্ত্রিক বিশ্বব্যবস্থার বিরুদ্ধে ঐতিহাসিক বদরযুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর চরমোনাই। ঐতিহাসিক বদর দিবস উপলক্ষ্যে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন তিনি বিবৃতিতে পীর চরমোনাই বলেন, ২ হিজরির ১৭ রমজান (১৩ মার্চ ৬২৪ খ্রিষ্টাব্দ) মদিনার মুসলিম ও মক্কার কুরাইশদের মধ্যে সংঘটিত যুদ্ধ। ইসলামের ইতিহাসে এটি প্রথম সবচেয়ে বড় যুদ্ধ। এই যুদ্ধের মাধ্যমেই জালিম শাসন ব্যবস্থার বিরুদ্ধে সাম্য ও ন্যায়ভিত্তিক আইনের সমাজ-রাষ্ট্র ও শাসননীতির বিজয় হয়। বাহ্যত খুবই নগণ্য সেনাদল নিয়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিশাল এক অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন এবং আল্লাহর রহমতে জয় পেয়েছিলেন। এই ঘটনা আমাদের জালিমের বাহ্যিক শক্তিমত্তা উপেক্ষা করে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার প্রেরণা জোগায়। আজকের এই দিনে আমরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি বিশেষ দরুদ ও সালাম প্রেরণ করছি এবং সব বদরী সাহাবায়ে কেরামের প্রতি শ্রদ্ধা ও সালাম প্রেরণ করছি। বর্তমান বিশ্ব পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, শাসন পরিচালনায় এখন ন্যায় ও ইনসাফের বদলে হিংসা, লোভ ও সহিংসতাই মূলনীতি হিসেবে বিবেচ্য হচ্ছে। আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো নিয়ম ও আইনের তোয়াক্কা কেউ করছে না। কিছু মানুষের খামখেয়ালির কারণে গোটা বিশ্বের শত কোটি মানুষ নানামাত্রিক বিপদে নিপতিত হচ্ছে। হাজারো মানুষের জীবন যাচ্ছে, নিষ্পাপ শিশুদের প্রাণ যাচ্ছে। রেজাউল করীম বলেন, জুলুমতান্ত্রিক এই বিশ্বব্যবস্থার বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে ঐতিহাসিক বদরযুদ্ধ শাশ্বত প্রেরণার উৎস। বাহ্যত আমাদের শক্তি-সামর্থ্য যতই কম দেখাক না কেন আমরা যদি অটল-অবিচল থেকে সংগ্রাম করতে পারি তাহলে বিজয় আমাদের হবেই।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
মো.আরফান উদ্দীন : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত
আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited