শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৬:০৮ পিএম, ২০২৫-০৮-১১
চট্টগ্রামের বোয়ালখালীতে সেনাবাহিনীর অভিযানে ১ হাজার পিচ ইয়াবসহ সাজ্জাদ হোসেন হিরু (৪৫) আটক করা হয়েছে। রবিবার(১০ আগস্ট) বিকাল ৩টার দিকে উপজেলার পূর্ব কালুরঘাট এলাকা হতে তাকে আটক করা হয়।
সেনাবাহিনীর সূত্রে জানা যায়, সেনাবাহিনীর দায়িত্বরত ক্যাম্প কমান্ডার মেজর মো: রাসেল প্রধানের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ১ হাজার পিস ইয়াবা, ১ টি মোটরসাইকেল ও ১টি মোবাইলসহ একজন ইয়াবা ডিলারকে গ্রেফতার করা হয়।পটিয়া উপজেলার খলিল রহমান ছেলে মোহাম্মদ সাজ্জাদ হোসেন (হিরু) বলে জানা যায়।
বোয়ালখালী সেনাক্যাম্প থেকে জানানো হয়, এই ইয়াবা ডিলার দীর্ঘদিন ধরে বোয়ালখালী ও পটিয়া থানার বিভিন্ন ইয়াবা ব্যবসায়ীকে বিপুল পরিমানে ইয়াবা সরবরাহ করে আসছিল যার ফলে এসব এলাকার যুবসমাজ দিন দিন মাদকাসক্ত হয়ে পড়ছিল। সেনাক্যাম্প থেকে আরও জানানো হয়, এই মাদক ব্যবসায়ীর কাছ থেকে প্রাপ্ত তথ্য মাদকবিরোধী অভিযানকে আরও ত্বরান্বিত করবে।
জব্দকৃত মালামালসহ আসামিকে সুস্থ অবস্থায় পরবর্তী আইনী প্রক্রিয়ার জন্য বোয়ালখালী থানার পুলিশের নিকট হস্তান্তর করা হবে।
স্টাফ রিপোর্টার : : সিআইডির ওসি পরিচয়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের ফোন করে তদন্তের নামে অর্থ আদায়ের অভিযোগ উ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের চন্দনপুরা ভুইয়া গলিতে ফ্যাসিস্ট সরকারের সাবেক এমপি ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : সম্পদ বিবরণীতে তথ্য গোপন এবং জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযো...বিস্তারিত
কুতুবদিয়া প্রতিনিধি :: : কক্সবাজারের কুতুবদিয়ায় পারিবারিক বিরোধের জেরে ঘরে ঢুকে তপসি দাস (৪২) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্য...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটিতে এক নারীকে ধর্ষণ করে সেই ঘটনার স্থিরচিত্র ও ভিডিও ধারণ, পরবর্তীতে সেগুলো দেখিয়ে দীর্ঘদ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্তে ২৫ লক্ষ টাকার ৮২ কেজি গাঁজা সহ ভারতীয় পন্য জব্দ করেছে বর্ডার গা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited