চট্টগ্রাম   রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ইসিকে খুবই অসহায় মনে হচ্ছে: জিএম কাদের

ঢাকা অফিস :    |    ০৫:৫৯ পিএম, ২০২২-০১-০৫

ইসিকে খুবই অসহায় মনে হচ্ছে: জিএম কাদের

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে, মনে হচ্ছে নির্বাচন কমিশন (ইসি) খুবই অসহায়। এভাবে চলতে থাকলে দেশের রাজনীতি ও রাজনৈতিক দলগুলো হুমকির মুখে পড়বে। দেশের রাজনীতি আর রাজনৈতিক দলগুলো হারিয়ে যাবে।

বুধবার (৫ জানুয়ারি) দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে দলটির গাজীপুর মহানগর নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

জিএম কাদের বলেন, যে ফলাফল ধরিয়ে দেওয়া হয়, নির্বাচন কমিশন তাই ঘোষণা করছে। কোথাও কোথাও প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্ষমতাসীনদের সঙ্গে একত্রিত হয়ে নির্বাচনব্যবস্থাকে কলুষিত করছে।

তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচনের দাবিতে হয়তো আন্দোলন করতে হবে। গণমানুষের অধিকার রক্ষার আন্দোলনে হয়তো আরও ত্যাগ স্বীকার করতে হবে। সেজন্য জাতীয় পার্টি নেতা-কর্মীদের প্রস্তুত থাকতে আহ্বান জানান তিনি।

জাপা চেয়ারম্যান বলেন, গণতন্ত্র না থাকলে জবাবদিহিতা থাকে না। একনায়কতন্ত্রে ক্ষমতাসীনরা আইনের ঊর্ধ্বে থাকেন। বেড়ে যায় দুর্নীতি ও দুঃশাসন। গণতন্ত্র প্রতিষ্ঠিত না হলে দেশের মানুষ স্বাধীনতার সুফল পারবেন না। দেশের মানুষকে স্বাধীনতার সুফল দিতেই জাতীয় পার্টির রাজনীতি।
সভায় জাপা মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেন, দেশের মানুষ পরিবর্তনের আশায় চেয়ে আছে। তারা আওয়ামী লীগের পরিবর্তে বিএনপিকে চায় না। বিএনপি দেশের মানুষের প্রত্যাশা বোঝে না। তারা তাদের নেত্রীর চিকিৎসা আর এক নেতার দেশে ফেরার রাজনীতিতে ব্যস্ত।
অনুষ্ঠানে গাজীপুর মহানগরের বিভিন্ন শাখার নেতারা জাপা চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় সভায় জাপা চেয়ারম্যানের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. সিরাজুল হক, যুগ্মসচিব মো. জসিম উদ্দিন ভূঁইয়া, মো. বেলাল হোসেন, সৈয়দ মঞ্জুর হোসেন, দপ্তর সম্পাদক এমএ রাজ্জাক খান, কেন্দ্রীয় নেতা কাজী মামুন, জিয়াউর রহমান বিপুল, গাজীপুর মহানগরের আলফাজ উদ্দিন, মো. আয়নাল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত


পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত


মাওলানা আশেক এলাহীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা

মাওলানা আশেক এলাহীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা

বাঁশখালী প্রতিনিধি : : বাঁশখালীর বিশিষ্ট শিক্ষক, আলেম ও হোমিওচিকিৎসক মরহুম মাওলানা আশেক এলাহীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা স...বিস্তারিত


চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪৮৭

চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪৮৭

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে বিশেষ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৪৮৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে মাদকবিরোধী অভিয...বিস্তারিত


সম্মিলিত প্রচেষ্টায় পটিয়াকে সন্ত্রাস-মাদকমুক্ত করা হবে: এনামুল হক

সম্মিলিত প্রচেষ্টায় পটিয়াকে সন্ত্রাস-মাদকমুক্ত করা হবে: এনামুল হক

পটিয়া প্রতিনিধি : : চট্টগ্রামের পটিয়া পৌরসদরের শতবর্ষী মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১২ বছর পূর্তি ও প্র...বিস্তারিত


নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

হাটহাজারী প্রতিনিধি : : ব্যবসায়ী হত্যাচেষ্টাসহ হাটহাজারী থানার একাধিক মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর