শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৭:৫৭ পিএম, ২০২৫-১০-২৬
বান্দরবানের থানচি উপজেলার বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি দোকান ও কয়েকটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে ৪নং বলিপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বলিবাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনের সূত্রপাত হয় অনিল দাসের চায়ের দোকানের লাকড়ির চুলা থেকে। মুহূর্তের মধ্যেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় জনগণ, বিজিবি, ফায়ার সার্ভিস ও থানচি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত ৩টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিনির্বাপণ কাজে অংশ নেয় ৩৮ বিজিবি ব্যাটালিয়নের প্রায় ১৮০ থেকে ২০০ জন সদস্য, ফায়ার সার্ভিসের ১২–১৫ জন কর্মী এবং থানচি থানা পুলিশের ৭–৮ জন সদস্য। বাজারটি বিজিবি ক্যাম্প সংলগ্ন হওয়ায় দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হয়েছে বলে জানান স্থানীয়রা।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ প্রায় ৩ কোটি ৩০ লাখ টাকা।
অগ্নিকাণ্ডের ঘটনায় থানচি বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত পুনর্বাসন ও প্রশাসনের জরুরি সহায়তা কামনা করেছেন।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited