শিরোনাম
উখিয়া প্রতিনিধি :: | ০৬:৩৫ পিএম, ২০২০-০৯-২৩
পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নে ৪ নং ওয়ার্ড,অলির হাট সর্দার পাড়ায় প্রতিপক্ষরা সজল সর্দার এর বসতঘর ভাংচুর তান্ডব লুটপাট চালিয়েছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। আহত সজল সর্দারকে স্থানীয়রা উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য প্রেরণ করে। ঘটনাটি ঘটেছে ২১ সেপ্টেম্বর সোমবার রাত ১১ টার সময়। এ ঘটনায় মৃত মৃদুল সর্দার এর পুত্র সজল সর্দার বাদী হয়ে একই এলাকার বাবুল সর্দার, সুকুমার সর্দার, রগু সর্দার, অজয় সর্দার এর বিরুদ্ধে পটিয়া থানায় অভিযোগ দায়ের করেছে। থানার দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত সজল সর্দার এর সাথে প্রতিপক্ষ বাবুল সর্দার গং এর মধ্যে বসতঘর এর জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে ২১ সেপ্টেম্বর সজল সর্দার পটিয়া থানার হাট থেকে মাছ বিক্রি করে ঘরে আসে। এসময় প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র-শস্র নিয়ে সজল সর্দার এর উপর হামলা চালিয়ে বিভিন্ন স্থানে জখম করে। এর এক পর্যায়ে সজল সর্দার এর সাথে থাকা মাছ বিক্রির ৬০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায় বলে থানার দায়েরকৃত অভিযোগ সূত্রে প্রকাশ। এসময় ঘরের অন্য সদস্যরা বাঁধা দিলে তাদেরকে হত্যার হুমকি ধামকি দেয় এবং দেশীয় অস্ত্র-শস্ত্র দিয়ে এলোপাতাড়ি বসতঘর ভাংচুর তান্ডব লুটপাট চালায় বলে অভিযোগে উল্লেখ করেন।এ ব্যাপারে থানার তদন্ত কর্মকর্তা এস আই মোঃ জাহাঙ্গীর জানান, অভিযোগ পেয়ে রাতে ঘটনাস্থলে গিয়ে তদন্তকরী মূলত বসতঘর নিয়ে তাদের বিরোধ। ২৫ সেপ্টেম্বর এর মধ্যে সৃষ্ট বিরোধ স্থানীয়ভাবে মিমাংসা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে যদি বিরোধ মিমাংসা না হয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে দায়ী ব্যাক্তিদের বিরুদ্ধে।বর্তমানে সজল সর্দার চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে বলে জানান।সে এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited