শিরোনাম
কক্সবাজার প্রতিনিধি: | ০৩:৫৩ পিএম, ২০২২-০৫-১৮
সুদৃশ্য ও অত্যাধুনিক ভবনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করতে যাচ্ছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। আজ বুধবার (১৮ই মে) ভার্চুয়ালি ভবনটির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরিবেশবান্ধব সবুজ প্রকল্প হিসেবে এই স্থাপনাটি গড়ে তোলা হয়েছে। নান্দনিক ও আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন এই ভবনে শুরু হতে যাচ্ছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম। সম্প্রতি নির্মাণ সম্পন্ন হওয়া এই ভবনটিই কক্সবাজারের সর্ববৃহৎ ও সর্বোচ্চ সরকারি স্থাপনা।
বুুধবার (১৮ই মে) কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নান্দনিক এই কার্যালয়ের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে আইকনিক ভবনটির উদ্বোধন ঘোষণা করেন তিনি। ২০১৭ সালের ৬ই মে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী।
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের পরিবেশবান্ধব এই ভবনে রয়েছে আধুনিক সব আয়োজন। থাকছে ক্রস ভেন্টিলেশন, রেইন ওয়াটার হার্ভেস্টিং, আরবারি কালচার, ২০০ আসন বিশিষ্ট মাল্টিপারপাস হল, ১৫০ আসনের তিনটি সেমিনার হল, ১৫০ আসনের দু’টি কনফারেন্স হল, রেস্টহাউজ ও রেস্টুরেন্ট। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ ও গণপূর্ত অধিদপ্তর যৌথভাবে এই প্রকল্পটি বাস্তবায়ন করেছে।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited