শিরোনাম
বোয়ালখালী প্রতিনিধি : | ০৬:৫৩ পিএম, ২০২৫-০৬-২৫
চট্টগ্রামের বোয়ালখালীতে ২০২৪-২৫ অর্থ বছরে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় চলতি মৌসুমে আমন আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (২৫ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে কৃষি অফিসের উদ্যোগে আয়োজিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রহমত উল্লাহ। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আতিক উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. জহির উদ্দিন ভুঁইয়া, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তপন কান্তি দে, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সৌমিত্র দে, শিবু কান্তি নাথ, ফরিদুল আলম, দূর্গা পদ দেব, মো. আলাউদ্দিন ও জয়নাল আবেদীন।
এসময় পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১২০০ জন কৃষককে ৫ কেজি আমন উফশী ধান বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে। প্রধান অতিথি ইউএনও মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, কৃষির উন্নয়ন মানেই দেশের উন্নয়ন। “সরকার কৃষকদের পাশে আছে এবং থাকবে। বর্তমান সরকার কৃষিকে আধুনিক ও টেকসই করতে কাজ করে যাচ্ছে। সরকার প্রদত্ত সুবিধা যথাযথ কাজে লাগিয়ে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে হবে।
কৃষি কর্মকর্তা মো. আতিক উল্লাহ বলেন, উপজেলার কৃষকরা আমন ধান চাষে আগ্রহী, কারণ এতে খরচ কম এবং ফলন বেশি। এই প্রণোদনা কর্মসূচি কৃষকদের উদ্বুদ্ধ করবে এবং খাদ্যে সয়ংসম্পূর্ণতা অর্জনে অবদান রাখবে। এই কর্মসূচির মাধ্যমে কৃষকেরা লাভবান হবেন এবং কৃষি নির্ভর এই উপজেলার অর্থনীতিতে আরও গতি সঞ্চার হবে।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited