শিরোনাম
আমাদের ডেস্ক : | ০২:৩৯ পিএম, ২০২১-০৫-১১
শতবর্ষী বাণিজ্য সংগঠন চট্টগ্রাম চেম্বারের সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন মাহবুবুল আলম। এ নিয়ে তিনি পঞ্চমবারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন।
সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সদ্যবিদায়ী সহ-সভাপতি, সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন প্যাসিফিক জিন্সের সৈয়দ মোহাম্মদ তানভির।
মঙ্গলবার (১১ মে) আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রাম চেম্বারের নির্বাচন পরিচালনা পর্ষদের প্রধান নুরুন নেওয়াজ সেলিমের সভাপতিত্বে চেম্বার প্রেসিডিয়াম নির্বাচন অনুষ্ঠিত হয়। এ সময় নির্বাচন পরিচালনা পর্ষদের সদস্য সরওয়ার হোসেন জামিল ও মো. ওয়াহিদ আলম উপস্থিত ছিলেন।
গত রোববার (৯ মে) ছিল চট্টগ্রাম চেম্বারের নির্বাচনী তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ওই দিন ২৪ পরিচালক পদের বিপরীতে মাত্র ২৪টি মনোনয়নপত্র জমা পড়ে।
দেশের দ্বিতীয় বৃহত্তম এ বাণিজ্য সংগঠন পরিচালনা করেন ৪ ক্যাটাগরির ২৪ জন পরিচালক। এর মধ্যে অর্ডিনারি গ্রুপের ১২ জন, অ্যাসোসিয়েট ক্লাসের ৬ জন, টাউন অ্যাসোসিয়েশন গ্রুপের ৩ জন এবং ট্রেড গ্রুপের ৩ জন পরিচালক। এদের মধ্যে থেকে একজন সভাপতি, একজন সিনিয়র সহ-সভাপতি ও একজন সহ-সভাপতির সমন্বয়ে নির্বাচিত হয় চেম্বার প্রেসিডিয়াম।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited