চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

পারকি সৈকত রক্ষায় জরুরি পদক্ষেপের আহ্বান, ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে আনোয়ারা প্রেস ক্লাব

আনোয়ারা প্রতিনিধি :    |    ০৮:০৪ পিএম, ২০২৫-০৭-০২

পারকি সৈকত রক্ষায় জরুরি পদক্ষেপের আহ্বান, ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে আনোয়ারা প্রেস ক্লাব

দেশের দ্বিতীয় বৃহত্তম ও মিনি কক্সবাজার হিসেবে খ্যাত চট্টগ্রামের জনপ্রিয় পারকি সমুদ্র সৈকত এখন ভয়াবহ ভাঙনের মুখে। এক সময়ের মনোমুগ্ধকর এই সৈকতের সৌন্দর্য দিন দিন হারিয়ে যাচ্ছে সমুদ্রের ধাবমান ঢেউ ও প্রাকৃতিক দুর্যোগে। এ অবস্থায় সৈকতের দুরবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন আনোয়ারা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। 

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে ভাঙনকবলিত এলাকাগুলো পরিদর্শন করেন আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি আবদুল নুর চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল। তারা সৈকতের বিভিন্ন অঞ্চল ঘুরে দেখেন এবং স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন। 

পরিদর্শন শেষে প্রেস ক্লাবের সভাপতি আবদুল নুর চৌধুরী বলেন, দিনদিন পারকি সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য বিনষ্ট হচ্ছে। সমুদ্রের তীব্র ঢেউয়ের আঘাতে ঝাউগাছ, বাঁধ, দোকানপাট ও অন্যান্য স্থাপনা ধ্বংস হয়ে যাচ্ছে। ফলে এই সৈকতের পর্যটন সম্ভাবনা মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে। তিনি আরও বলেন, পারকি সৈকত শুধু আনোয়ারার গর্ব নয়, এটি চট্টগ্রামের সমগ্র অঞ্চলের একটি সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র। এ অবস্থায় সৈকত রক্ষায় এখনই টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং উপকূলীয় অবকাঠামো উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা অত্যন্ত জরুরি। 

প্রেস ক্লাব নেতারা সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এই ঐতিহ্যবাহী সৈকত হয়তো চিরতরে বিলীন হয়ে যাবে। পাশাপাশি স্থানীয় জনগণের মাঝেও সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া উচিত। প্রেস ক্লাব নেতৃবৃন্দ বলেন, কক্সবাজারের বিকল্প হিসেবে পরিচিত পারকি সৈকত কেবল ভ্রমণপিপাসুদের নয়, এ অঞ্চলের অর্থনীতির জন্যও একটি সম্ভাবনার নাম। তাই দায়সারা উদ্যোগ নয়, বরং সুপরিকল্পিত ও সময়োপযোগী পদক্ষেপেই রক্ষা পেতে পারে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই উপকূলীয় সম্পদ। 

এসময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি বদরুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইমরানুল হক চৌধুরী, সদস্য আরাফাত, মো.ফখর উদ্দিন, হাসান ইমরান প্রমুখ।

রিটেলেড নিউজ

চবিতে তিন স্থাপনার ভিত্তিপ্রস্তর উদ্বোধন

চবিতে তিন স্থাপনার ভিত্তিপ্রস্তর উদ্বোধন

রিপোর্টার : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি ও লাউঞ্জ ভবন, পুরাতন কলা অনুষদ এবং কেন্দ্রীয় লাইব্রেরির সম...বিস্তারিত


নতুন চিফ প্রসিকিউটর অসমাপ্ত কাজ এগিয়ে নেবেন প্রত্যাশা তাজুল ইসলামের

নতুন চিফ প্রসিকিউটর অসমাপ্ত কাজ এগিয়ে নেবেন প্রত্যাশা তাজুল ইসলামের

ঢাকা অফিস : : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম অসমাপ্ত কাজ এগিয়ে...বিস্তারিত


ঢাকাসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ

ঢাকাসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ

ঢাকা অফিস : : ঢাকার দুই সিটি করপোরেশনসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২২ ফেব্রুয়ারি) প্রকাশ...বিস্তারিত


তাজুলকে সরিয়ে আইসিটির নতুন চিফ প্রসিকিউটর আমিনুল

তাজুলকে সরিয়ে আইসিটির নতুন চিফ প্রসিকিউটর আমিনুল

ঢাকা অফিস : : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের পরিবর্তে অ্যাডভোকেট আমি...বিস্তারিত


সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর

সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর

ঢাকা অফিস : : সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন লেফটেন্য...বিস্তারিত


সংবিধান সংস্কার পরিষদের শপথ এড়িয়ে বিএনপি কি আত্মঘাতী পথে?

সংবিধান সংস্কার পরিষদের শপথ এড়িয়ে বিএনপি কি আত্মঘাতী পথে?

আমাদের ডেস্ক : : মাহবুবুল মাওলা রিপন (বিশেষ প্রতিনিধি) :  সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে জাতীয়তাবাদী দল নি...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর