শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:৫৫ পিএম, ২০২০-০৯-২৬
নগরের পাহাড়তলী থানাধীন সাগরিকা এলাকায় খাদ্যগুদামে এবং বায়েজিদ থানাধীন বালুছড়া এলাকায় একটি বন্ধ পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাতটার দিকে পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ সহকারী পরিচালক ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, সাগরিকা এলাকার ‘বিডি সী ফুড’ নামের প্রতিষ্ঠানটির তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে বলা যাবে।
বায়েজিদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. এনামুল হক বলেন, সকাল সাতটার দিকে বালুছড়ার ‘জেমিনি ফ্যাশন’ নামে একটি বন্ধ পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের একটি ইউনিটের দুটি গাড়ি গিয়ে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited