শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:০৫ পিএম, ২০২১-০২-২৭
রাঙ্গুনিয়া, মিরসরাই ও বারইয়াহাট পৌরসভার নির্বাচন রোববার (২৮ ফেব্রুয়ারি)। তিন পৌরসভায় পুলিশ, র্যাব, বিজিবিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র পদে প্রার্থী ২ জন। আওয়ামী লীগের প্রার্থী মো. শাহজাহান সিকদার ও বিএনপির প্রার্থী হেলাল উদ্দিন শাহ। এখানে সাধারণ ওয়ার্ডে ৩৫ জন কাউন্সিলর প্রার্থী নির্বাচন করছেন। সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮ প্রার্থী। এই পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২৫ হাজার ৭৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ৫১৯ জন, নারী ভোটার ১২ হাজার ২৭২ জন। ১১টি ভোটকেন্দ্রের ৭০টি বুথে এবার ভোটগ্রহণ করা হবে। রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান জানান, ১০জন ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন। ভোট গ্রহণ হবে ইভিএমে। এদিকে মিরসরাই পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী নুর মোহাম্মদের প্রার্থিতা বাতিল হওয়ায় আওয়ামী লীগের প্রার্থী গিয়াস উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। এই পৌরসভায় ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৯ জন প্রার্থী। ভোটার সংখ্যা ৯ হাজার ৪৪৪ জন। বারইয়াহাট পৌরসভায় আওয়ামী লীগের মেয়রপ্রার্থী রেজাউল করিম খোকন ও বিএনপির মেয়র প্রার্থী দিদারুল আলম। কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬২ জন প্রার্থী। এই পৌরসভায় ভোটার সংখ্যা ৬ হাজার ৬২৯ জন।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited