চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ফ্রান্স অস্ত্র পাঠাচ্ছে ইউক্রেনে!

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৫:৫৫ পিএম, ২০২২-০২-২৬

ফ্রান্স অস্ত্র পাঠাচ্ছে ইউক্রেনে!

ইউক্রেনের রাজধানী কিয়েভের বিভিন্ন অঞ্চলে তীব্র হামলা ও বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। সেই সঙ্গে দক্ষিণ, পূর্ব এবং উত্তরের প্রধান ইউক্রেনীয় শহরগুলোর চারপাশে যুদ্ধ চলছে।


রয়টার্সের খবরে জানা গেছে, আজ স্থানীয় সময় সকালে কিয়েভের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

এমন পরিস্থিতিতে সামরিক জোট ন্যাটো বাহিনীর অংশ হিসেবে ফ্রান্স অস্ত্র পাঠাচ্ছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

শনিবার দুপুর সোয়া ১২টার দিকে এ বিষয়ে একটি টুইট করেন জেলেনস্কি।

সেখানে সরাসরি ফ্রান্স থেকে অস্ত্র আসছে না লিখলেও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কথা উল্লেখ করেন জেলেনস্কি।

তিনি লিখেছেন— ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে কথোপকথনের মাধ্যমে কূটনৈতিক ফ্রন্টলাইনে একটি নতুন দিন শুরু হয়েছিল। আমাদের অংশীদারদের কাছ থেকে অস্ত্র ও সরঞ্জাম এখন ইউক্রেনের পথে রয়েছে। যুদ্ধবিরোধী জোট কাজ করছে।
 

ফ্রান্স অবশ্য ইউক্রেনের সহায়তায় ইতোমধ্যে ৫০০ সেনা পাঠাচ্ছে। পার্শ্ববর্তী দেশ রোমানিয়ায় সেনা উপস্থিতি জোরদার করতে এ পদক্ষেপ নিয়েছে ফ্রান্স।

রাশিয়া তার প্রতিবেশী দেশ ইউক্রেনে আক্রমণ করার পর ফ্রান্স এ সিদ্ধান্ত নিয়েছে জানিয়ে ফরাসি সেনাপ্রধান থিয়েরি বুরখার্ড বলেন, ন্যাটো তার কৌশলগত সংহতির সুস্পষ্ট বার্তা দিতে চায়। এ জন্যই রোমানিয়াতে সেনা উপস্থিতি জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে ন্যাটো। সে সিদ্ধান্তের অংশ হিসেবে আমরা সেখানে ৫০০ সেনা পাঠাব। 

এ ছাড়া মার্চ মাসের পরও রুশ সীমান্তবর্তী দেশ অ্যাস্তোনিয়ায় ফ্রান্স তার সেনা উপস্থিতি বজায় রাখবে বলেও জানান তিনি। 

এ ছাড়া ইউক্রেনকে প্রতিরক্ষামূলক সরঞ্জাম সরবরাহ করবে বলে আগেই জানিয়েছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। 

যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে,  ইউক্রেনকে প্রতিরক্ষামূলক সরঞ্জাম সরবরাহ করার সিদ্ধান্তে শুক্রবার দেশটির দুটি আইনি সংস্থার কাছে এ লিখিত বক্তব্য পাঠান ম্যাক্রোঁ। 

সেই বক্তব্যে ইমানুয়েল ম্যাক্রোঁ লেখেন— ইউক্রেনকে '৩০০ মিলিয়ন ইউরোর অতিরিক্ত বাজেট সহায়তা' দেবে ফ্রান্স এবং তাদের প্রয়োজনীয় প্রতিরক্ষামূলক উপাদান সরবরাহ করা হবে ফ্রান্স থেকে।

ফ্রান্স এর আগে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করেনি। তবে মানবিক সহায়তা এবং বাজেট সহায়তা দিয়েছে।

এদিকে ইউক্রেনীয়দের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়ে দেশটিতে সামরিক সহায়তার প্রথম প্রকাশ্যে চালান পাঠিয়েছেন পোল্যান্ড।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী মারিওস ব্লাকজ্যাক এক টুইটবার্তায় বলেন, আমরা ইউক্রেনকে গোলাবারুদসহ সামরিক সরঞ্জাম পাঠিয়েছি। ইতোমধ্যে আমাদের দেওয়া সব সরঞ্জাম ইউক্রেন সেনাদের কাছে পৌঁছেছে। আমরা ইউক্রেনীয়দের পাশে দাঁড়িয়েছি। রুশ আগ্রাসনের বিরুদ্ধে সংহতি প্রকাশ করছি।

রিটেলেড নিউজ

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত


টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত


ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর