শিরোনাম
বোয়ালখালী প্রতিনিধি : | ০৬:২৫ পিএম, ২০২৫-০৮-০৯
বোয়ালখালী উপজেলার প্রবাসী কুতুব উদ্দিন (৫০) ওমানে মারা গেছেন। গতকাল শুক্রবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে ওমানের সোহার এলাকায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
এসময় স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কুতুব উদ্দিন উপজেলার পূর্ব কধুখীল ইমাম নগর গ্রামের নুর আহমদ জমাদার (পেয়ারী বাপের) বাড়ির মরহুম দেলোয়ার হোসাইনের ছেলে।
কুতুবের ভাই মো. জামাল উদ্দিন জানান, মানুষের ধার-দেনার চাপে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন কুতুব উদ্দিন। শুক্রবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তার মৃত্যু হয়।
কুতুব উদ্দিন ২৩ বছর ধরে ওমানে রয়েছে। সেখানে নিজের একটি রেস্টুরেন্ট পরিচালনা করতেন। তার স্ত্রী, ১ মেয়ে ও ১ ছেলে রয়েছে। তারাও কুতুবের সাথে ওমানে অবস্থান করছিলেন। সর্বশেষ ৭ বছর আগে দেশে এসেছিলেন তিনি। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।
রিপোর্টার : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি ও লাউঞ্জ ভবন, পুরাতন কলা অনুষদ এবং কেন্দ্রীয় লাইব্রেরির সম...বিস্তারিত
ঢাকা অফিস : : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম অসমাপ্ত কাজ এগিয়ে...বিস্তারিত
ঢাকা অফিস : : ঢাকার দুই সিটি করপোরেশনসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২২ ফেব্রুয়ারি) প্রকাশ...বিস্তারিত
ঢাকা অফিস : : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের পরিবর্তে অ্যাডভোকেট আমি...বিস্তারিত
ঢাকা অফিস : : সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন লেফটেন্য...বিস্তারিত
আমাদের ডেস্ক : : মাহবুবুল মাওলা রিপন (বিশেষ প্রতিনিধি) : সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে জাতীয়তাবাদী দল নি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited