শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:৩৪ পিএম, ২০২৬-১০-০৮
চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মাদকবিরোধী অভিযানে ২৪ ঘণ্টায় ৭৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী পৃথক অভিযানে আটক করা হয়েছে ৪৯৭ জনকে।
বুধবার (৭ অক্টোবর) ২৪ ঘণ্টায় এসব অভিযান পরিচালিত হয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) চট্টগ্রাম রেঞ্জ অফিস থেকে জানানো হয়, গ্রেপ্তার ৭৯০ জনের মধ্যে নিয়মিত মামলায় ৫৮ জন, পূর্ববর্তী মামলায় ৮৫ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ২৭ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ১১ জন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ২৯ জন রয়েছেন।
এছাড়া পরোয়ানামূলে ১৪১ জন এবং সাজা পরোয়ানামূলে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক মামলায় ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এর মধ্যে একজন মাদক বহনকারী ও ৪৮ জন মাদকসেবী।
এছাড়া নিয়মিত ও অন্যান্য মামলায় আরও ২৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
এসব অভিযানে মোট ৭৬ জন মাদক সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। অভিযানে ৪৩ হাজার ১১৯ পিস ইয়াবা, ৮২ কেজি ৮০ গ্রাম গাঁজা, ১২ লিটার চোলাইমদ, ১২ বোতল বিদেশি মদ এবং তিনটি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। মাদকবিরোধী অভিযানে ২৩টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৭ জনকে কারাদণ্ড এবং ১০ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে।
অন্যদিকে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রামে চারজন, কুমিল্লায় তিনজন, ব্রাহ্মণবাড়িয়ায় একজন, চাঁদপুরে সাতজন, নোয়াখালীতে চারজন, লক্ষ্মীপুরে দুজন, ফেনীতে ছয়জন, রাঙামাটিতে একজন এবং বান্দরবানে একজন রয়েছেন। কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৯৭ জনের মধ্যে ৩৭১ জনকে মুচলেকায় অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ১২৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলা হিসেবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে কুমিল্লায় সর্বোচ্চ ১৫০ জন এবং নোয়াখালীতে ১৫৭ জনকে আটক করা হয়েছে। এছাড়া চট্টগ্রামে ৫৬, কক্সবাজারে ৩১, ব্রাহ্মণবাড়িয়ায় ৪৮, চাঁদপুরে ১৯, লক্ষ্মীপুরে ছয়, রাঙামাটিতে পাঁচ এবং খাগড়াছড়িতে ২৫ জনকে আটক করা হয়েছে।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম নগরের স্কুলকেন্দ্রিক যানজট নিরসনে গৃহীত কর্মপরিকল্পনার অগ্রগতি পর্যালোচনা ও পরবর্তী ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার ওপর গুরুত্বারোপ করেছেন à¦...বিস্তারিত
আমাদের ডেস্ক : : “আপনার চোখকে ভালোবাসুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : চট্টগ্রাম নগরের খুলশী থানার ওয়্যারলেস কলোনির তালতলা এলাকায় গত ১ অক্টোবর ছুরিকাঘাতে কিশোর হৃদয়কে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার ওপর গুরুত্বারোপ করেছেন à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং যেকোনো ধরনের অপতৎপরতা ঠেকাতে চট্টগ্রাম বà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited