শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৮:৪২ পিএম, ২০২৬-১১-১৮
এস.এফ.এম. মোস্তাঈন বিল্লাহ:
জীবন বড়ই ক্ষণস্থায়ী, অথচ দায়িত্বের ভার বহন করতে গিয়ে মানুষ বুনে চলে অসংখ্য স্বপ্ন। কর্মজীবনের কঠোরতা, সংসারের দায়বদ্ধতা, সন্তানদের ভবিষ্যৎ আর প্রিয়জনদের মুখে হাসি ফোটানোর নিরন্তর প্রচেষ্টা সবকিছুর মাঝেই চলছিল সাজু চক্রবর্তীর জীবনসংগ্রাম। কিন্তু এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সেই সংগ্রামী পথচলার আকস্মিক অবসান ঘটেছে।
বান্দরবানের আলীকদম উপজেলার শিবাতলী পাড়া এলাকায় বুধবার বিকেল ৩টা ২০ মিনিটের দিকে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আলীকদম থানায় কর্মরত পুলিশ কনস্টেবল সাজু চক্রবর্তী (৪১)।
সাজু চক্রবর্তী ও তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা চক্রবর্তী দুজনেই আলীকদম থানায় কনস্টেবল হিসেবে দায়িত্ব পালন করতেন। পেশাগত দায়িত্বের ব্যস্ততা ও শৃঙ্খলাবদ্ধ কর্মজীবনের পাশাপাশি তাঁরা ছিলেন এক পুত্র ও এক কন্যাসন্তানের অভিভাবক। দায়িত্বের কঠিন বাস্তবতার মধ্যেও সন্তানদের ঘিরে তাঁদের ছিল স্বপ্ন, সংসারকে সুন্দরভাবে এগিয়ে নেওয়ার প্রত্যয় এবং ভবিষ্যৎ নির্মাণের নিরন্তর প্রয়াস।
আলমগীর মানিক, রাঙামাটি : সারা দেশে হামলা, অগ্নিসংযোগ, গুপ্ত হামলা ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদ এবং নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসà§...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দীর্ঘ ৩৭ বছরেরও বেশি সময় ধরে জ্ঞানের আলো ছড়িয়ে অসংখ্য শিক্ষার্থীর জীবন গড়েছেন তিনি। পাঠদানের পাশà¦...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের খিরাম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি ও ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি à¦...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : রাউজান উপজেলায় ফেসবুক পোস্ট ও জমি নিয়ে বিরোধের জেরে ব্যবসায়ী মো. সাইফুদ্দিন মুরাদকে ছুরিকাঘাতে গà§...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলন ও পাহাড়-টিলা কাটা বন্ধে ফটিকছড়িতে আনসার সদস্যদের সহà...বিস্তারিত
মো.আরফান উদ্দীন : সড়কজুড়ে ছোট-বড় অসংখ্য গর্ত। কোথাও উঠে গেছে পিচ, কোথাও আবার সৃষ্টি হয়েছে গভীর খানাখন্দ। এসব গর্তে পà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited