শিরোনাম
বাঁশখালী প্রতিনিধি : | ০৫:৩৩ পিএম, ২০২৬-১১-০৬
বাঁশখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে গেছে একটি বাস। এ দুর্ঘটনায় কয়েকজন আহত হয়।
এতে আনোয়ারা-বাঁশখালী-চকরিয়া (এবিসি) সড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের দুইপাশে আটকা পড়ে অসংখ্য যানবাহন।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার চাম্বল এলাকার মডেল মসজিদের সামনে এ দুর্ঘটনার কারণে চরম দুর্ভোগে পড়তে হয়েছে সড়কে চলাচলকারীদের। পরে পুলিশ এসে গাড়িটি জব্দ করে নিয়ে যায়, যান চলাচল স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি সিএনজিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে বাসচালক জোরে ব্রেক করেন। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়।
বাসটি সড়কের ওপর পড়ে থাকায় দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়।
দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশের এক সদস্য জানান, সিএনজিচালিত অটোরিকশাকে বাঁচাতে গিয়ে বাসচালক জোরে ব্রেক করেছিলেন। যার কারণে বাসটি উল্টে সড়কের ওপর পড়ে। বাসটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
খবর বিজ্ঞপ্তি : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী হিসেবে সংবিধানে ইসলামী মূ...বিস্তারিত
রাঙ্গুনিয়া প্রতিনিধি : : ভৌগোলিক অবস্থানের কারণে তিন পার্বত্য জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত রাঙ্গুনিয়া এখন কৃষিপণ্যের...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলার থিংকুপাড়াসহ ৩২টি দুর্গম পাহাড়ি পাড়ার দীর্ঘদিনের পানিসংকট নিরসনে ৯.৫ à...বিস্তারিত
চন্দনাইশ প্রতিনিধি : : মোঃ সবুজ মৃধা, চন্দনাইশ : চট্টগ্রামের চন্দনাইশে বরুমতি ব্রিজের পাশ থেকে মো. হাশেম (৩৭) নামের এক যুবকà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : স্বৈরাচারী ও গণহত্যাকারী আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ আর কোনোদিন রাজনীতি করার সুযোগ দেবে না বলে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চরখিজিরপুর এলাকায় কর্ণফুলী নদীর পাড় ঘেঁষে পরিবেশ অধিদপ্তরের অনুম...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited